- শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন
- সিলেটে সংবর্ধিত আন্তর্জাতিক নারী ফুটবলার অ্যাশলি মেগান প্লামট্রি
- দাখিলে পাঠানটুলা জামেয়ার সাফল্যের ধারা অব্যাহত জিপিএ-৫ ৬৬, পাশের হার ৯০.৫৪ শতাংশ
- মুহিবুর রহমান একাডেমির অনন্য সাফল্য ১৭টি এ+ সহ শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ
- আগামী ২ মাসের মধ্যে সিমের মেয়াদের বাহানা বন্ধ ও প্যাকেজের মূল্যবৃদ্ধি রোধ না করলে হরতাল, অবরোধ সহ কঠিন কর্মসূচী দিতে বাধ্য হবো
- শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে দাখিল উত্তীর্ণদের তাৎক্ষণিক সংবর্ধনা
- এসএসসি পরীক্ষায় স্কলার্সহোমের ঈর্ষণীয় সাফল্য; পাসের হার ১০০%, জিপিএ-৫ পেয়েছে ২১৯ জন
- বিদ্যুতের লোডশেডিং বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয় : বাসদ
- সদর উপজেলার কালাগুলে ‘ভূমিখেকো’ সমরু মিয়ার বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ সভা
- সিলেট জেলা ট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের মানববন্ধন
» শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন
প্রকাশিত: ১০. আগস্ট. ২০২৬ | সোমবার
নিউজ ডেস্কঃ
সিলেটের মীরবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জিত হয়েছে।
এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ২৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২২০ জন উত্তীর্ণ হয়েছে। সার্বিক পাসের হার ৯৪.০২ শতাংশ এবং সর্বমোট ৪৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
সোমবার (১০ আগস্ট) কলেজের অধ্যক্ষ কর্তৃক এসএসসি ফলাফল প্রকাশ করা হয়।
এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মো. গোলাম রব্বানী বলেন, আমাদের শিক্ষার্থীদের এই সাফল্য তাঁদের কঠোর পরিশ্রম, শিক্ষকবৃন্দের একনিষ্ঠ প্রচেষ্টা এবং অভিভাবকদের অকৃত্রিম সহযোগিতারই ফসল।
প্রতিকূলতা অতিক্রম করে তারা যে মেধার স্বাক্ষর রেখেছে, তাতে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
শাহজালাল জামেয়া পরিবার বিশ্বাস করে শুধু জিপিএ-৫ বা প্রাতিষ্ঠানিক ফলাফলই শেষ কথা নয়; বরং শিক্ষার্থীদের সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।
উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি। আশা করি, তারা ভবিষ্যতের প্রতিটি ধাপে এই সাফল্যের ধারা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে।
এসময় উপস্থিত ছিলেন, সহকারি প্রধান শিক্ষক মোস্তফা কামাল, কলেজ ইনচার্জ রফিকুল ইসলাম মজুমদার, ইনচার্জ জাকিয়া নুরী চৌধুরী, মোরশেদা আকতার, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ মুহিব আলী, শ্রেণি শিক্ষক আজাদ মিয়া, আব্দুর রব, জাকিয়া ফেরদৌসী ইয়াসমিন আরা, দিলরুবা আক্তার, আব্দুর রশিদ প্রমুখ।
বিজ্ঞান বিভাগে ১৪৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১৪০ জন পাস করেছে, মানবিক বিভাগে ৫৭ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়। এর মধ্যে ৩৫ জন ছাত্রের মধ্যে ২৮ জন পাস করেছে।
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ২১ জন ছাত্রের সবাই পাস করে শতভাগ সাফল্য অর্জন করে।
সর্বমোট কৃতকার্য ২২০ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন, ‘এ’ গ্রেড পেয়েছে ৮২ জন, ‘এ মাইনাস’ পেয়েছেন ৫৩ জন, ‘বি’ গ্রেড পেয়েছেন ৩২ জন এবং ‘সি’ গ্রেড পেয়েছেন ৯ জন শিক্ষার্থী।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৮ বার
সর্বশেষ খবর
- শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন
- সিলেটে সংবর্ধিত আন্তর্জাতিক নারী ফুটবলার অ্যাশলি মেগান প্লামট্রি
- দাখিলে পাঠানটুলা জামেয়ার সাফল্যের ধারা অব্যাহত জিপিএ-৫ ৬৬, পাশের হার ৯০.৫৪ শতাংশ
- মুহিবুর রহমান একাডেমির অনন্য সাফল্য ১৭টি এ+ সহ শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ
- আগামী ২ মাসের মধ্যে সিমের মেয়াদের বাহানা বন্ধ ও প্যাকেজের মূল্যবৃদ্ধি রোধ না করলে হরতাল, অবরোধ সহ কঠিন কর্মসূচী দিতে বাধ্য হবো
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর