শিরোনামঃ-

» আগামী ২ মাসের মধ্যে সিমের মেয়াদের বাহানা বন্ধ ও প্যাকেজের মূল্যবৃদ্ধি রোধ না করলে হরতাল, অবরোধ সহ কঠিন কর্মসূচী দিতে বাধ্য হবো

প্রকাশিত: ১০. আগস্ট. ২০২৬ | সোমবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ
বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে সিম কোম্পানীগুলোর মেয়াদের বাহানা বন্ধের দাবীতে ও অহেতুকভাবে সিমের প্যাকেজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার (১০ আগষ্ট) বিকাল ২টায় সিলেট মহানগরীর চৌহাট্টা পয়েন্টস্থ বিজয় চত্বরে গণজমায়েত অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

গণজমায়েতে বক্তারা বলেন, আমরা ১২ কোটি সিম ব্যবহারকারী গ্রাহকদের প্রতিনিধিত্ব করছি।

বাংলাদেশের সর্বত্র সর্বস্তরের নাগরিকরা সিম ব্যবহার করে থাকেন। কিন্তু সিম কোম্পানীগুলো মেয়াদ শেষ হওয়ার অজুহাতে অব্যবহৃত ডাটা, মিনিট ও এসএমএস আত্মসাৎ করে, যা একপ্রকার নীরব চাঁদাবাজী।

Manual5 Ad Code

গ্রাহকের অর্থের বিনিময়ে কেনা সেবা নির্ধারিত সময়ের আগে বা অযৌক্তিক শর্তে সীমিত করে। সিম কোম্পানীগুলোর মেয়াদের অজুহাতে অর্থ আত্মসাৎ ও গ্রাহক স্বার্থবিরোধী কার্যক্রম দূর করতে হবে। ১২ কোটি গ্রাহককে জিম্মিদশা থেকে মুক্ত করতে হবে।

Manual6 Ad Code

বক্তারা আরো বলেন, আগামী ২ মাসের মধ্যে সিমের মেয়াদের বাহানা বন্ধ ও প্যাকেজের মূল্যবৃদ্ধি রোধ না করলে হরতাল, অবরোধ সহ কঠিন কর্মসূচী দিতে আমরা বাধ্য হবো।

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, সিকস’র কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. তালেব হোসেন তালেব।

গণজমায়েতে প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি মো. আজিজুর রহমান আজিজ।

বিশেষ বক্তার বক্তব্য রাখেন, সিবিযুকস’র সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, জামাল আহমদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাহেদ আহমদ শান্ত, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মো. সুহেল আলী, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান।

প্রচন্ড সূর্যের তাপের মধ্যে ১ঘন্টা ৪০ মিনিটের গণ জমায়েতে অন্যান্যদের মধ্য থেকে বক্তব্য রাখেন, বৈশাখী যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা কবি দেওয়ান মতিউর রহমান, কামাল আহমদ, শ্রমিক নেতা কয়েছ আহমদ, তরুণ সমাজকর্মী আবু তাহের, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজী মো. আশরাফ উদ্দিন, দ্বীপক রঞ্জন রায় তালুকদার, রাধিকা রঞ্জন পাল ছাবুল সহ-সভাপতি অবিনাশ চন্দ্র দাস, রোকনে আলম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সহ-সাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদ, মো. জালাল উদ্দিন, মো. আলী হোসেন, সুহেল মিয়া খান, মো. মহিবুর রহমান মুহিব, সহ-দপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, মো. ফরিদ আলী, যুব ও ক্রীড়া সম্পাদক মো. আল-আমিন আহমদ, সহ-আন্তর্জাতিক সম্পাদক মো. সেলিম খান, সহ-শিক্ষা ও সমাজসেবা সম্পাদক সুবাস সেন, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, সিলেট মহানগর কমিটির সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম শিতাব, সাধারণ সম্পাদক মো. মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ ইব্রাহীম, দিপক কুমার মোদক বিলু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নুর হোসেন।

গণজমায়েতে ১২ কোটি সিম ব্যবহারকারী গ্রাহকদের পক্ষ থেকে মোছা. হামিদা বেগম, মোছা. নাছুহা বেগম, রোকশানা বেগম, মুক্তা বেগম, রিমা খাতুন, গুলশানা বেগম, মোছা. হেপী বেগম, শিল্পী খাতুন, খুদেজা বেগম, মনোয়ারা আক্তার, শারমিন বেগম, রওশান আরা, মাইশা ইমু, গুলশানা বেগম, মো. সাগর, মো. জুয়েল মিয়া, নাদিমুল আহমদ রিহাদ হাসান, অনিল দাশ তালুকদার, মো. ইকবাল হোসেন, পিযোষ মোদক, সৌরভ মজুমদার, বিপ্র চৌধুরী, বি এম সালাম হোসেইন, পংকজ মজুমদার, সাংবাদিক এম.এ ওয়াহিদ চৌধুরী, দিলীপ আচার্য, মো. দোলন চৌধুরী, মো. সালিম আহমদ, কুমুদ রঞ্জন হাজরা, মো. শামছুল ইসলাম, সিকন্দর আলী, মোহাম্মদ সহিদ চৌধুরী, জালাল মিয়া, উছমান কামালী, গোলাম কিবরিয়া হিমু,  মো. তুশিন, বিস্ময় চক্রবর্তী, মো. লিলু মিয়া, মো. মমতাজ মিয়া, মো. সুবেদ আহমদ, হরিমোহন রায়, ধীরাজ কুমার দে, সুমন আহমদ, ফরহাদ আহমদ, মো. শাহনুর মিয়া, এমদাদ আহমেদ, মো. ইসলাম উদ্দীন, ফয়সল আহমদ, মো. বায়েজিদ মিয়া, ফরহাদ আহমেদ, ইলিয়াছ আহমেদ, শাহরিয়ার আহমদ তন্ময়, মো. খালিক মিয়া, মো. আলী হায়দার, আব্দুর রহিম, শিবা অর্জুন সূর্য, মো. জমির হোসেন, মো. আব্দুল খালিক, মো. সুলতান সরকার, লুৎফুর রহমান লিলু, মো. আফরান খান, তানজীদ আহমদ আনন্দ, লিটন মিয়া, এম.এ আলী জালালাবাদী, মো. মাহবুব, মো. মঈনুল ইসলাম ইরক, তালাল আহমদ তানভীর, বিল্লাল আহমদ, ইমান আলী, জাহেদ আহমেদ, আব্দুল বসর, মো. আব্দুল হামিদ, মানি আহমেদ, সোহেল শাহ, ইমন আহমদ, আলেম তালন সহ প্রায় দুই শতাধিক নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৯ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31