- শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন
- সিলেটে সংবর্ধিত আন্তর্জাতিক নারী ফুটবলার অ্যাশলি মেগান প্লামট্রি
- দাখিলে পাঠানটুলা জামেয়ার সাফল্যের ধারা অব্যাহত জিপিএ-৫ ৬৬, পাশের হার ৯০.৫৪ শতাংশ
- মুহিবুর রহমান একাডেমির অনন্য সাফল্য ১৭টি এ+ সহ শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ
- আগামী ২ মাসের মধ্যে সিমের মেয়াদের বাহানা বন্ধ ও প্যাকেজের মূল্যবৃদ্ধি রোধ না করলে হরতাল, অবরোধ সহ কঠিন কর্মসূচী দিতে বাধ্য হবো
- শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে দাখিল উত্তীর্ণদের তাৎক্ষণিক সংবর্ধনা
- এসএসসি পরীক্ষায় স্কলার্সহোমের ঈর্ষণীয় সাফল্য; পাসের হার ১০০%, জিপিএ-৫ পেয়েছে ২১৯ জন
- বিদ্যুতের লোডশেডিং বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয় : বাসদ
- সদর উপজেলার কালাগুলে ‘ভূমিখেকো’ সমরু মিয়ার বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ সভা
- সিলেট জেলা ট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের মানববন্ধন
» শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে দাখিল উত্তীর্ণদের তাৎক্ষণিক সংবর্ধনা
প্রকাশিত: ১০. আগস্ট. ২০২৬ | সোমবার
আগামীর চ্যালেঞ্জ গ্রহণে নিজেদের দক্ষরূপে গড়ে তুলতে হবে : মাহমুদুর রহমান দিলাওয়ার
নিউজ ডেস্কঃ
শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা নাজিরেরগাঁও সিলেটের ইনচার্জ মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, বর্তমানে সময়ে মেধা ও যোগ্যতায় পিছনে থাকার সুযোগ নেই।
দুনিয়ায় টিকে থাকতে হলে জ্ঞান-বিজ্ঞান ও প্রতিযোগিতামূলক শিক্ষার ক্ষেত্রে এগিয়ে থাকা জরুরী।
এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে মনে রাখতে হবে তাঁদের পড়াশুনা শুরু হলো মাত্র।
আগামীর চ্যালেঞ্জ গ্রহণে নিজেদেরকে দক্ষরূপে গড়ে তুলতে হবে। কঠোর পরিশ্রম, প্রচেষ্টা ও অধ্যবসায়ে ঘাটতি থাকা কাম্য নয়।
যাঁরা জিপিএ-৫ সহ কৃতিত্বের স্বাক্ষর উপস্থাপন করেছেন, তাদেরকে জানাই ফুলেল শুভেচ্ছা। যারা অনুত্তীর্ণ হয়েছে, তাদেরকে হতাশা নিরাশা থেকে দূরে থেকে আগামী দিনের সফলতা অর্জনের লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করতে হবে।
তিনি সোমবার (১০ আগস্ট) দুপুরে ২০২৬ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা নাজিরেরগাঁও শাখা সিলেটের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত তাৎক্ষণিক সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তামাদ্দুনিক কমিটির আহবায়ক ও শ্রেণি শিক্ষক খোরশেদ আলম মহসিনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ইউসুফ আহমদ ফাহিম, জান্নাত আরা সানিয়া, সামিয়া আক্তার ও নাবিল জান্নাত সুমাইয়া এবং অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ক্বারী হোসাইন আহমদ।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মাওলানা হানীফ হোসাইন, মো. শাহীন আলম, শেখ মো. ইউনুস আলী, মাওলানা আবদাল হোসাইন, সিদ্দিকুর রহমান, আজিজুর রহমান, আলাউদ্দিন, হাফিজ মেহেদী হাসান, মাওলানা আব্দুল খালিক, হাফিজ ইমরান আহমদ, মাওলানা আমীর হোসাইন, মাওলানা কায়েস আহমদ ও মাওলানা হোসাইন আহমদ।
শুরুতে কুরআন তিলাওয়াত করে শিক্ষার্থী সাকিবুল হাসান মাসুম।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ছাত্র সংসদের ভিপি হাফিজ ফাহাদ আহমদ, জিএস আব্দুর রাজ্জাক সৈয়দ, ছাত্রী সংসদের ভিপি রাফা আঞ্জুম ও জিএস ফেরদৌসী জান্নাত নওশীন।
জামেয়ার শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন, সম্মানিত অভিভাবকবৃন্দ।
সভাপতির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, মাদরাসা শিক্ষার্থীদেরকে যুগের চাহিদার আলোকে নিজেদেরকে মেলে ধরার পাশাপাশি নৈতিক উৎকর্ষ সাধনে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া অনস্বীকার্য। নিয়মিত ক্লাসে অংশগ্রহণ ও পরিকল্পিত জীবন যাপনে অভ্যস্ত হতে হবে।
নামাজ সহ মৌলিক ইবাদাতে যত্নশীল থাকা চাই। শিক্ষক, বাবা-মা এবং বড়দের সম্মান মর্যাদা রক্ষায় দায়িত্বশীল হতে হবে।
দেশের প্রশ্নে আপোষহীন ভূমিকা রাখতে হবে। দুনিয়া ও আখেরাতে সফলতার জন্য পুঁজি সংগ্রহে সিরিয়াস থাকা অপরিহার্য।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৮ বার
সর্বশেষ খবর
- শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন
- সিলেটে সংবর্ধিত আন্তর্জাতিক নারী ফুটবলার অ্যাশলি মেগান প্লামট্রি
- দাখিলে পাঠানটুলা জামেয়ার সাফল্যের ধারা অব্যাহত জিপিএ-৫ ৬৬, পাশের হার ৯০.৫৪ শতাংশ
- মুহিবুর রহমান একাডেমির অনন্য সাফল্য ১৭টি এ+ সহ শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ
- আগামী ২ মাসের মধ্যে সিমের মেয়াদের বাহানা বন্ধ ও প্যাকেজের মূল্যবৃদ্ধি রোধ না করলে হরতাল, অবরোধ সহ কঠিন কর্মসূচী দিতে বাধ্য হবো
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর