শিরোনামঃ-
- দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সরকার কাজ করছে : বিএনপি নেতা মাহবুব চৌধুরী
- সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
- নারী উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে সিলেটে প্রশিক্ষণ কর্মশালা
- নগর প্রকৌশলীদের নিয়ে সিলেট সিটি ও এসএনভির প্রশিক্ষন কর্মশালা
- গোলাপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ১ মাসের মধ্যে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত না হলে নগর ভবনেই প্রতিকী হকার কর্মসূচীর ঘোষনা
- আলোকিত জাতি গঠনে সংবাদ মাধ্যমের ভূমিকা অপরিসীম : উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
- সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে : পুলিশ কমিশনার
- সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বিএনপির ৪৮ বছরের ইতিহাস ত্যাগ, সংগ্রাম ও জনগণের পাশে থাকার ইতিহাস : নাসিম হোসাইন
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ রাজনৈতিক ও অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : খন্দকার আব্দুল মুক্তাদির
» ধর্মের নামে সহিংসতার বিরুদ্ধে সোচ্চারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
প্রকাশিত: ২৬. এপ্রিল. ২০১৬ | মঙ্গলবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ ধর্মের নামে সহিংসতার বিরুদ্ধে মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরবে সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল-ফয়সালের জীবন ও কর্ম নিয়ে একটি আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।
গুরুত্ব সহকারে দৃঢ়তার সঙ্গে সমন্বিতভাবে সন্ত্রাসবাদের উল্লম্ফন ও সহিংস চরমপন্থা মোকাবেলায় এক কাতারে আসতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
প্রিন্সের স্মরণে রিয়াদে কিং ফয়সাল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইসলামিক স্টাডিজ আয়োজিত সম্মেলনে যোগ দিতে ২৪ থেকে ২৬ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব সফর করছেন বলে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ রবিবার এই সম্মেলন উদ্বোধন করেন।
প্রিন্স সৌদ আল ফয়সাল মুসলিম উম্মাহর কল্যাণে যে ‘নেতৃত্বশীল’ ভূমিকা রাখেন তার উচ্ছ্বসিত প্রশংসা করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
বাহরাইনের উপ প্রধানমন্ত্রী, গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত (জিসিসি) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী, লেবাননের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, ওআইসি ও আরব লীগের মহাসচিব এবং অন্যান্য অনেক দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এই সম্মেলনে যোগ দিয়েছেন।
সোমবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আল-জুবায়েরের সঙ্গে বৈঠক করেন মাহমুদ আলী।
দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে কথা বলেন তারা। পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে সৌদি আরবের বাদশা সালমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন তিনি।
এই সংবাদটি পড়া হয়েছে ৭৩০ বার
সর্বশেষ খবর
- দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সরকার কাজ করছে : বিএনপি নেতা মাহবুব চৌধুরী
- সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
- নারী উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে সিলেটে প্রশিক্ষণ কর্মশালা
- নগর প্রকৌশলীদের নিয়ে সিলেট সিটি ও এসএনভির প্রশিক্ষন কর্মশালা
- গোলাপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- “বৃটেনের কার্ডিফে হলো ” ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার ডিভলিউশনের জনক” রডরি মর্গানের স্ট্যাচু
- ‘বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ ও প্রতিটি থানায় প্রবাসী হেল্প ডেস্ক চালুর দাবি’ : প্রবাসী কল্যাণ পরিষদ
- সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু, প্রবাসীদের উচ্ছ্বাস
- দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হোন: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট
- আমেরিকার সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিল করুন : সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট


