শিরোনামঃ-

» স্কলার্সহোম মেজরটিলা কলেজে জুনিয়র স্কলারশিপের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ০৩. আগস্ট. ২০২৬ | সোমবার


Manual6 Ad Code

এই বৃত্তি শেষ নয়, আরও বড় স্বপ্ন ও সাফল্যের সূচনা : অধ্যক্ষ মো. ফয়জুল হক

নিউজ ডেস্কঃ
স্কলার্সহোম মেজরটিলা কলেজে জুনিয়র স্কলারশিপ পরীক্ষা–২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত ১৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে কলেজের ইংরেজি ভার্সনের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Manual1 Ad Code

পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

Manual1 Ad Code

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। স্বাগত বক্তব্য দেন কলেজ শাখার একাডেমিক ইনচার্জ সিনিয়র প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন, বিরাজ দেবনাথ ভুবন ও তামান্না আক্তার মাহা।

অভিভাবকদের পক্ষ থেকেও দুজন প্রতিনিধি তাঁদের অনুভূতি তুলে ধরেন।

Manual3 Ad Code

শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন, প্রভাষক মোনাব্বির জোহান এবং উপাধ্যক্ষ (প্রাথমিক শাখা) নাহিদা খান।

অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন, প্রভাষক তোফায়েল আহমেদ শিহাব।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. ফয়জুল হক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান।

তিনি বলেন, এই বৃত্তি শেষ নয়, আরও বড় স্বপ্ন ও সাফল্যের সূচনা। তিনি শিক্ষার্থীদের এ অর্জনকে ভবিষ্যতের পথচলার অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।

অধ্যক্ষ বলেন, শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে রয়েছে তাঁদের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও দৃঢ় সংকল্প। একই সঙ্গে তিনি অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও অনুপ্রেরণার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, অধ্যবসায়, আত্মশৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।

তিনি আরও বলেন, শুধু ভালো ফলাফল অর্জনই শিক্ষার চূড়ান্ত লক্ষ্য নয়; একজন আদর্শ, নৈতিক ও মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাই শিক্ষার প্রকৃত সার্থকতা।

Manual5 Ad Code

আজকের এই অর্জন শিক্ষার্থীদের আগামী দিনের আরও বড় স্বপ্ন দেখতে এবং তা বাস্তবায়নে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরে অধ্যক্ষ বৃত্তিপ্রাপ্ত ১৪ জন শিক্ষার্থীর হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়। উপস্থিত শিক্ষকবৃন্দও কৃতী শিক্ষার্থীদের সাফল্যে তাঁদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে জুনিয়র ও প্রাথমিক স্কলারশিপ পরীক্ষা–২০২৬-এ অংশগ্রহণেচ্ছু শিক্ষার্থী, অষ্টম ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং তাঁদের শ্রেণিশিক্ষকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্যকে অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যৎ সাফল্যের জন্য নিয়মিত অধ্যয়ন ও কঠোর পরিশ্রমের ওপর গুরুত্বারোপ করেন।

প্রাণবন্ত এ আয়োজন শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দের অংশগ্রহণে ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ২১ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31