শিরোনামঃ-

» সিলেট নগরীতে সাইবারনেটিক্স রোবো একাডেমির সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ০৩. আগস্ট. ২০২৬ | সোমবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ
সাইবারনেটিক্স রোবো একাডেমিতে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

Manual2 Ad Code

সোমবার (৩ আগস্ট) বিকালে সিলেট নগরীর সাগরদিঘীরপাড় এলাকায় একাডেমি কার্যালয়ে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।

মূলত, শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি ও ভবিষ্যৎ পথচলায় উৎসাহিত করার লক্ষ্যে এ আয়োজনটি করে সাইবারনেটিক্স রোবো একাডেমি।

Manual4 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে সাইবারনেটিক্স রোবো একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খালেদ হোসেইন বলেন, ‘বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে দক্ষতা অর্জনের বিকল্প নেই।

শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলন-সৃজনশীলতা এবং প্রযুক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।

এ সময় তিনি শিশু-কিশোরদের প্রযুক্তি হতে দূরে সরিয়ে না রেখে বরং প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের সাথে তাদের পরিচয় করিয়ে দেওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন।’

Manual6 Ad Code

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকরা অংশগ্রহণ করে একাডেমির শিক্ষা কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন ইতিবাচক মতামত তুলে ধরেন।

দ্বিতীয় পর্বে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জনকারী ‘স্টার কিডস’দের বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

কোডিং, রোবোটিক্স ও ইলেকট্রনিক্স কোর্স সফলভাবে সম্পন্নকারী স্কুল শিক্ষার্থীদের এই সার্টিফিকেট প্রদান করা হয়।

Manual7 Ad Code

এছাড়াও ‘ফিফা এক্স আইসিটি কুইজ প্রতিযোগিতা-২০২৬’ এর বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। পরে শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি সার্টিফিকেট তুলে দেন।

শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তুলে।

অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের প্রযুক্তি শিক্ষা বিস্তারে সাইবারনেটিক্স রোবো একাডেমির কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ২০ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31