শিরোনামঃ-

» সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান

প্রকাশিত: ০৩. আগস্ট. ২০২৬ | সোমবার


Manual8 Ad Code

 ‘টার্গেট কিলিং’ এর শিকার সাংবাদিক তুরাব : মিফতাহ সিদ্দিকী

নিউজ ডেস্কঃ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, শহীদ সাংবাদিক এটিএম তুরাবকে টার্গেট করে গুলি করা হয়েছে। কারণ তিনি সবসময় সত্য ন্যায়ের পক্ষে সাংবাদিকতা করেছিলেন। আমাদের মনে হয়েছে এরজন্য তার প্রতি বিশেষ ক্ষোভ ছিলো তৎকালীন  ফ্যাসিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

সোমবার (৩ আগস্ট) দুপুরে সিলেট অনলাইন প্রেসক্লাব এর উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি আরো বলেন, চব্বিশের ১৯ জুলাই সিলেটের  সেই মিছিলে আমরা বিএনপির জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছিলাম। সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীও ছিলেন সেখানে।

তারপরও পুলিশের হাত এতটুকুই কাঁপেনি। তারা নিরস্ত্র মিছিলকারীদের উপর নগ্ন ভাবে গুলি শুরু করেছিলো। সেখানে সকলের চোখের সামনে পুলিশের গুলিতে শহীদ হন সাংবাদিক এটিএম তুরাব। দুঃখজনক তার বিচারের জন্য আজও পরিবার হতাশায় রয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দুঃখজনক হলেও সত্য জুলাইয়ে কিছু সাংবাদিক তৎকালীন ফ্যাসিষ্ট সরকারের পক্ষে কাজ করেছিলেন।

তাঁরা এখনো ইনিয়ে-বিনিয়ে পলাতক স্বৈরাচারের পক্ষে জনমত তৈরি করতে কাজ করে যাচ্ছেন। তাঁদের মধ্যে এখনো  আমরা কোন আত্মশুদ্ধির কিছু দেখিনা। এদের বিষয়ে সজাগ থাকতে হবে।

Manual4 Ad Code

তিনি এসময় অনলাইন প্রেসক্লাবের এই স্মৃতি অ্যাওয়ার্ড অব্যাহত রাখতে উৎসাহ প্রদান করেন এবং প্রেসক্লাবের বর্তমান নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

Manual8 Ad Code

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল এর সভাপতিত্বে ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  তানভীর হোসাইন সজীব।

এসময়  স্বাগত বক্তব্য রাখেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার।

Manual1 Ad Code

অনুষ্ঠানে সিলেটে কর্মরত ৪ জন সাংবাদিককে সিলেট অনলাইন প্রেসক্লাব কর্তৃক প্রবর্তিত ও ঘোষিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চলতি বছরে প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে “শহীদ শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এওয়ার্ড” প্রদান করা হয়।

তাঁরা হলেন, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আব্দুল কাদের তাপাদার (প্রিন্ট মিডিয়া), সময় টেলিভিশন এর রিপোর্টার জয়ন্ত কুমার দাস (ইলেক্ট্রনিক মিডিয়া) ও চ্যানেল টোয়েন্টিফোর এর রিপোর্টার আজহার উদ্দিন শিমুল (ইলেক্ট্রনিক মিডিয়া) এবং বার্তা টোয়েন্টিফোর এর সিলেট প্রতিনিধি মো. মশাহিদ আলী (অনলাইন মিডিয়া)।

সভায় জানানো হয়, সিলেট অনলাইন প্রেসক্লাবের জুরিবোর্ডের সুপারিশের ভিত্তিতে জুলাই  গণঅভ্যুত্থানকালীন অথবা এর পরবর্তী সময়ে প্রকাশিত/সম্প্রচারিত প্রতিবেদনের জন্য এবং সাহসিকতার সহিত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার স্বীকৃতি স্বরূপ শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এওয়ার্ড প্রদান করা হয়।

এবছর জুরিবোর্ডে ছিলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য ও সিনিয়র সাংবাদিক আফতাব চৌধুরী, দৈনিক যুগান্তর এর সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ ও মোহনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান আব্দুল আউয়াল চৌধুরী শিপার।

সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আজকের বিজনেস বাংলাদেশের জেলা প্রতিনিধি রেজাউল করিম সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন, ক্লাব সদস্য এম এ ওয়াহিদ চৌধুরী, গীতা ও ত্রিপিটক পাঠ করেন ক্লাব সদস্য জনি কান্ত শর্মা ও উৎফল বড়ুয়া।

Manual8 Ad Code

অন্যান্যের মধ্যে থেকে  বক্তব্য রাখেন, শহীদ সাংবাদিক এটিএম তুরাব এর বড় ভাই আবু জাবুর।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন মান্না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম মিশু, কোষাধ্যক্ষ শহিদুর রহমান জুয়েল, ক্লাবের ক্রীড়া  ও সংস্কৃতি সম্পাদক তারেক আহমদ খান, কার্যকরী পরিষদের সদস্য সাদিকুর রহমান চৌধুরী,আইন সহায়তা কেন্দ্র সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম,ন্যাশনাল উলামা এলায়েন্সরর কেন্দ্রীয় সংগঠক মুফতি সালিম আহমদ খান, সাংবাদিক আবদুল কাদের তাপাদার এর সহধর্মিণী কবি ইশরাক জাহান জেলী প্রমুখ।

অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্ত সাংবাদিকদের হাতে সনদপত্র, সম্মাননা ও নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।

এসময় অ্যাওয়ার্ডপ্রাপ্ত সাংবাদিকেরা তাঁদের অনুভূতি ব্যক্ত করেন।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ সাংবাদিক এটিএম তুরাব এর স্মৃতি রক্ষার্থে গত বছর থেকে সিলেট অনলাইন প্রেসক্লাব এই এওয়ার্ড চালু করেছে।

প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত শুধুমাত্র পেশাদার সংবাদকর্মীদের এই এওয়ার্ড প্রদান করা হচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থান এর ১ম বর্ষপূর্তিতে এই অ্যাওয়ার্ড পেয়েছিলেন, দৈনিক শ্যামল সিলেটের মাল্টিমিডিয়া রিপোর্টার আলী হায়দার সিদ্দিকী মিদুল।

এই সংবাদটি পড়া হয়েছে ২৫ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31