- জহির-তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- বিভিন্ন এলাকা পরিদর্শনে সিসিক প্রশাসক; নগর উন্নয়নে জনগণের চাহিদা ও বাস্তব প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে
- জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সভা আগামী শুক্রবার
- প্রশাসনের পরিচয়ে মোবাইল ব্যাংকিংয়ের তথ্য চেয়ে প্রতারণা, নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশনের সতর্কতা
- জকিগঞ্জ পৌর শাখা তাতীদলের ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে জুনিয়র স্কলারশিপের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
- সিলেট নগরীতে সাইবারনেটিক্স রোবো একাডেমির সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ
- ১২ কোটি সিম ব্যবহারকারী গ্রাহকদের মেয়াদের বাহানার জিম্মিদশা থেকে মুক্ত করতে স্মারকলিপি প্রদান
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে দেয়ালিকা প্রকাশ
- সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান
» সর্বোচ্চ ভোট পেয়ে জালালাবাদ এসোসিয়েশনের সদস্য নির্বাচিত হলেন ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ
প্রকাশিত: ০৩. আগস্ট. ২০২৬ | সোমবার
নিউজ ডেস্কঃ
ঐতিহ্যবাহী জালালাবাদ এসোসিয়েশনের সদস্য পদে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হলেন, ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমেদ।
গত ৩১ জুলাই শুক্রবার ঢাকার নিউ ইস্কাটনের বিয়াম মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
দীর্ঘ চার বছর পর জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে সদস্য পদে ১০০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, কুলাউড়া থানার বরমচাল ইউনিয়নের কৃতি সন্তান ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ।
ব্যারিস্টার ফয়েজ বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট, তিনি দীর্ঘদিন যাবত ইংল্যান্ডে আইনপেশার সাথে জড়িত। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত জালালাবাদ এসোসিয়েশন ঢাকায় সিলেট বিভাগের অধিবাসীদের কল্যাণের লক্ষ্যে, একটি প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন।
ঢাকায় অবস্থানরত সিলেট বিভাগের চারটি জেলার প্রায় তিন হাজার ভোটার রয়েছেন এই সংগঠনের।
জালালাবাদ এসোসিয়েশনের ৩ হাজার ভোটারের মধ্যে প্রায় ১ হাজার ৬ শত ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
মোট ৩৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। মৌলভীবাজারের সদস্য পদে ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ ১০০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক কামরুল ইসলাম তরফদার ৭৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে এডভোকেট জসীম উদ্দিন আহমদ ৮৬২ ভোট নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সহ-সভাপতি পদে আনোয়ার হোসেন চৌধুরী ১০৫৮ ভোট নির্বাচিত হয়েছেন।
সহ-সভাপতি মহিলা পদে আ. সামিয়া মুবিন ১০৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, ঢাকায় অবস্থানরত সিলেট বিভাগের মন্ত্রী, সচিব, আইনজীবী, বিচারপতি, ব্যাংকার, পুলিশ কর্মকর্তা, সেনা কর্মকর্তা সহ ঢাকায় সিলেট বিভাগের সকলেই স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করেন। এ যেন ঢাকার বুকে এক খন্ড সিলেট।
এদিকে জালালাবাদ এসোসিয়েশনের সদস্য নির্বাচিত হওয়ায় ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমেদকে বিভিন্ন মহল, ব্যক্তি, প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন, জালালাবাদ এসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি নবনির্বাচিত নেতৃবৃন্দের দক্ষ নেতৃত্বের মাধ্যমে বৃহত্তর সিলেটের জনগণের কল্যাণে আরো সক্রিয় ভূমিকা পালনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল হওয়ার পাশাপাশি সুনামে সাথে কাজ করবে।
এই সংবাদটি পড়া হয়েছে ২৪ বার
সর্বশেষ খবর
- জহির-তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- বিভিন্ন এলাকা পরিদর্শনে সিসিক প্রশাসক; নগর উন্নয়নে জনগণের চাহিদা ও বাস্তব প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে
- জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সভা আগামী শুক্রবার
- প্রশাসনের পরিচয়ে মোবাইল ব্যাংকিংয়ের তথ্য চেয়ে প্রতারণা, নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশনের সতর্কতা
- জকিগঞ্জ পৌর শাখা তাতীদলের ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর