শিরোনামঃ-
- প্রবীণ সংবাদপত্রকর্মী সৈয়দ দারা মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- চীন-দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬ বাংলাদেশ ডে উদযাপন অনুষ্ঠান খন্দকার মুক্তাদির
- চা শ্রমিক সন্তানদের মধ্যে ইনার হইল ক্লাব অব সিলেট হেরিটেজ স্যানেটারি ন্যাপকিন ও শিক্ষা উপকরণ বিতরণ
- ইসলামিক ইউনিভার্সিটি অ্যালামনাই সভায় এমপি এমরান
- বাজেটে সাধারণ মানুষের উপর পরোক্ষ কর চাপিয়ে দেয়া হয়েছে : বাসদ
- সিলেটে ২৪তম চারুকলা প্রদর্শনী শুরু সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে মেধা অন্বেষণ ও সুস্থ চিন্তার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী
- প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও বাজেটকে স্বাগত জানিয়ে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি সিলেটের আলোচনা সভা
- জনগণ আর নতজানু পররাষ্ট্রনীতি দেখতে চায় না : মু. ফখরুল ইসলাম
- কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশেষ সেমিনার
- সিলেটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা ও ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল বৈঠক
» একনেকে ৯টি প্রকল্প অনুমোদন
প্রকাশিত: ২৬. এপ্রিল. ২০১৬ | মঙ্গলবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক উন্নয়নসহ ৯টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়।
এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা।
প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ১০০ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ২ হাজার ৫৪৩ কোটি ৫০ লাখ টাকা, বৈদেশিক সহায়তা থেকে ৩ হাজার ৪০০ কোটি ৫০ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৫৫ কোটি ২২ লাখ টাকা ব্যয় করা হবে।
বৈঠক শেষে সাংবাদিকদের এসব জানান পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন- নতুন বিষয়ে ছাত্রীদের পড়ালেখা করাতে হবে। যেমন- হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল, ক্যাটারিং, সেফ বা সোলার এনার্জি ইত্যাদি নতুন নতুন বিষয় আনতে হবে।
তিনি বলেন, এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অর্থনৈতিক অঞ্চল।
সারাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল করা হবে। অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে, ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট প্রকল্প, এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৭২ কোটি ৯২ লাখ ৮৪ হাজার টাকা।
পানি ভবন নির্মাণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ২১০ কোটি ৯৪ লাখ ১৩ হাজার টাকা। কিশোরগঞ্জ জেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৩৪৭ কোটি ২৪ লাখ টাকা।
ঢাকাস্থ শেরেবাংলা নগরে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রধান কার্যালয় ভবন নির্মাণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৩৪ কোটি ৫০ লাখ টাকা।
দিনাজপুর-চিরিরবন্দর-পার্বতীপুরসড়ক প্রশস্তকরণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৪৫ কোটি ২৭ লাখ টাকা। আমিন বাজার-মাওয়া-মংলা ৪০০ কেভি সঞ্চালন লাইন প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩৫৬ কোটি ৫৯ লাখ টাকা।
নদী তীর সংরক্ষণের মাধ্যমে মেঘনা নদীর ভাঙ্গন থেকে ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলা সদর সংরক্ষণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৪৪৯ কোটি ৩৯ লাখ টাকা।
বাংলাদেশ অর্থনেতিক অঞ্চল উন্নয়ন প্রকল্প-১ম পর্যায় প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৯০৫ কোটি ৩২ লাখ টাকা। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ২৭৭ কোটি ৫০ লাখ টাকা।
ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব তারিক-উল-ইসলাম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা এবং সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সদস্য ড. শামসুল আলম।
এই সংবাদটি পড়া হয়েছে ৭৩১ বার
সর্বশেষ খবর
- প্রবীণ সংবাদপত্রকর্মী সৈয়দ দারা মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- চীন-দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬ বাংলাদেশ ডে উদযাপন অনুষ্ঠান খন্দকার মুক্তাদির
- চা শ্রমিক সন্তানদের মধ্যে ইনার হইল ক্লাব অব সিলেট হেরিটেজ স্যানেটারি ন্যাপকিন ও শিক্ষা উপকরণ বিতরণ
- ইসলামিক ইউনিভার্সিটি অ্যালামনাই সভায় এমপি এমরান
- বাজেটে সাধারণ মানুষের উপর পরোক্ষ কর চাপিয়ে দেয়া হয়েছে : বাসদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- চ্যাম্পিয়ন রাজন ভলিবল একাডেমি সিলেটে বার্ষিক ক্রীড়া কর্মসূচির ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন
- বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসককে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিদের ফুলেল শুভেচ্ছা
- বিয়ানীবাজারের জন্য এমপি এমরান আহমদ নিয়ে আসলেন প্রায় ৪৭ কোটি টাকার প্রকল্প
- গোয়াইনঘাটে রেড ক্রিসেন্টের উদ্যোগে ফ্লাড ও ফায়ার সেফটি মহড়া
- ছাতক-কোম্পানীগঞ্জ সীমান্তে স্বপ্নের অগ্রযাত্রা সেতুর উদ্বোধন


