শিরোনামঃ-

» সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে ব্যারিস্টার নাজির

প্রকাশিত: ১০. মে. ২০২৪ | শুক্রবার

Manual2 Ad Code

সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বী করতে বিত্তবানরা এগিয়ে এলে সামাজিক দারিদ্রতা দূরিকরণ সম্ভব

ডেস্ক নিউজঃ

Manual8 Ad Code

বিশিষ্ট আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, যুক্তরাজ্যস্থ নিউহ্যাম বারার সাবেক ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমদ বলেছেন, সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বী করার মাধ্যমে আমরা এই সমাজ থেকে সহজেই দারিদ্রতা দূর করতে পারি। সমাজের বিত্তবানরা মানবিক চেতনা লালন করে যদি সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ান তবে এই সমাজের মৌলিক সংকট সহজেই দূরীকরণ সম্ভব।

Manual7 Ad Code

তিনি আরো বলেন, বাংলাদেশ একটি অপার সম্ভাবনাময় দেশ। এ দেশের মানুষগুলোর রয়েছে অফুরন্ত জীবনীশক্তি ও কর্ম স্পৃহা। কিন্তু রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায়ে যথাযথ ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সম্পদের সুষম বন্টন না থাকায় আমরা অনেক ক্ষেত্রেই পিছিয়ে আছি। এ দেশ আমাদের প্রিয় স্বদেশ। আমাদেরকেই দেশ এবং মানুষের কল্যানে নিঃস্বার্থভাবে কাজ করে যেতে হবে।

তিনি শুক্রবার (১০ মে) নগরীর জালালাবাদ আবাসিক এলাকায় তার নিজ অর্থায়নে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট নগরী ও পার্শ্ববর্তী এলাকার বেশ কিছু সুবিধাবঞ্চিত পুরুষ ও নারীকে পূর্ন সেলাই মেশিন সেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট জজ কোর্টের সিনিয়র আইনজীবী সেলিম মোহাম্মদ আলী আসগর, বিশিষ্ট কলামিস্ট ও শিক্ষাবিদ মোস্তফা মিয়া, সিনিয়র সাংবাদিক কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাব্বির আহমদ, লেখক ও কবি জায়েদ আলী, বিশিষ্ট আইনজীবী মুমিনুর রহমান প্রমুখ।

Manual2 Ad Code

অনুষ্ঠানে অনেক পরিবারের উপার্জন সক্ষম পুরুষ ও মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিনের পূর্ণ সেট বিতরণ করা হয়।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২১৭ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930