শিরোনামঃ-

» জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার কৃতজ্ঞতা প্রকাশ

প্রকাশিত: ১০. মে. ২০২৪ | শুক্রবার

Manual4 Ad Code

ডেস্ক নিউজঃ

Manual5 Ad Code

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ শুক্রবার (১০ মে) এক বিবৃতিতে সমিতির মুহতারাম সভাপতির চিকিৎসা সেবায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ২ মে সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে ইবনে সিনা হাসপাতালে আসলে কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রচেষ্টা, নিবিড় পরিচর্যা ও হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমানের আন্তরিকতার সুবাধে মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে অতিদ্রুত বিপদ কাটিয়ে সুস্থ হয়ে উঠতে সক্ষম হয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দরা আরো জানান, সিলেট মহানগরীর প্রতিটি মসজিদে মসজিদে ও দেশের সকল বিভাগ জেলা উপজেলা এবং দেশ বিদেশে যারা মুহতারাম সভাপতির অসুস্থতার জন্য দোয়া করেছেন সহমর্মিতা দেখিয়েছেন, খোঁজখবর নিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মহানগর সহ সভাপতিবৃন্দ, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ নির্বাহী পরিষদ।

Manual4 Ad Code

বিশেষ করে সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী অসুস্থ সভাপতির সার্বক্ষণিক চিকিৎসার খোঁজখবর ও উন্নত চিকিৎসা দিতে ইবনে সিনা কর্তৃপক্ষকে সুপরামর্শ দিয়েছেন এজন্য ইমাম নেতৃবৃন্দ মাননীয় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে ধন্যবাদ জানান।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৩৯ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031