- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» ইসকন সিলেটের উল্টো রথযাত্রা: ধর্মীয় সম্প্রীতির মহোৎসব
প্রকাশিত: ০৫. জুলাই. ২০২৫ | শনিবার
নিউজ ডেস্কঃ
আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) সিলেট মন্দিরে শনিবার (৫ জুলাই) আয়োজিত উল্টো রথযাত্রা উৎসব পরিণত হয় এক মহামিলনমেলায়। ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে এবারের রথযাত্রা হয়ে ওঠে সম্প্রীতি ও শান্তির এক উজ্জ্বল উদাহরণ।
উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, “আমরা কোনো বিশৃঙ্খলাকারীকে প্রশ্রয় দেই না। এই নগরীতে প্রত্যেকেই নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করবে এটাই আমাদের ঐতিহ্য। আমরা একে অপরের নিরাপত্তার পাহারাদার হিসেবে কাজ করবো।”
তিনি বলেন, “বাংলাদেশ একটি শান্তিপ্রিয় রাষ্ট্র। এখানে সকল ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান সুন্দরভাবে পালন করে আসছে এবং ভবিষ্যতেও করবে। এই সংস্কৃতি রক্ষা করাই আমাদের মূল দায়িত্ব।”
সভায় সভাপতিত্ব করেন, ইসকন সিলেট মন্দিরের সাধারণ সম্পাদক শ্রীপাদ ভাগবত করুনা দাস ব্রহ্মচারী।
অন্যান্যদের মধ্যে ছিলেন, ইসকন সিলেট মন্দিরের সাবেক সাধারণ সম্পাদক বলদেব কৃপা দাস অধিকারী, বুদ্ধি গৌর দাস অধিকারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর সাবেক আমীর হাজী আব্দুল হাই হারুন, মহানগর জামায়াত নেতা, মাওলানা আব্দুল মুকিত, আজিজুল ইসলাম, আব্দুল হালিম প্রমূখ।
আলোচনা সভার পর বের হয় বিশাল উল্টো রথযাত্রার শোভাযাত্রা। উল্টো রথযাত্রা শেষে ইসকন মন্দির প্রাঙ্গণে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় এবং সন্ধ্যার পর থেকে শুরু হয় ধর্মীয় সংগীত, হরিনাম সংকীর্তন ও বিভিন্ন আনুষ্ঠানিকতা।
এই উল্টো রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্যের এক অনন্য বার্তা ছড়িয়ে দেয় পুরো জাতির মাঝে।
এই সংবাদটি পড়া হয়েছে ২৮৭ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর