শিরোনামঃ-

» সিলেটে উল্টো রথযাত্রা শনিবার

প্রকাশিত: ০৪. জুলাই. ২০২৫ | শুক্রবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব উল্টো রথযাত্রা এবার অনুষ্ঠিত হবে শনিবার ৫ জুলাই।

Manual7 Ad Code

এ উপলক্ষে বিকেল ৩টায় সিলেট নগরীর ইসকন মন্দির থেকে তিনটি ফোল্ডিং রথ বের হবে।

রথযাত্রা সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কিছু ট্রাফিক নির্দেশনা জারি করেছে।

ইসকন সূত্র জানায়, রথযাত্রাটি শুরু হবে সিলেট ইসকন মন্দির (কাজলশাহ্) থেকে। সেখান থেকে রথ অগ্রসর হবে রিকাবীবাজার, চৌহাট্টা, জিন্দাবাজার, কোর্ট পয়েন্ট, তালতলা, মির্জাজাঙ্গাল, লামাবাজার, মদনমোহন কলেজ গেট, রিকাবীবাজার, মধুশহীদ হয়ে আবার মন্দিরে ফিরে আসবে।

Manual8 Ad Code

এর আগে গত ২৭ জুন শুক্রবার সিলেট সহ সারাদেশে অনুষ্ঠিত হয় শ্রীশ্রী জগন্নাথদেবের মূল রথযাত্রা।

Manual2 Ad Code

বৈদিক শাস্ত্র অনুযায়ী, ৮দিন পর হয় ‘উল্টো রথ’, যেখানে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহারানী মাসির বাড়ি থেকে নিজ মন্দিরে প্রত্যাবর্তন করেন।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, জগন্নাথ হলেন জগতের নাথ বা ঈশ্বর। তাঁর কৃপা লাভে মানুষের পুনর্জন্ম বন্ধ হয় না এবং ভগবত ধাম লাভ হয়। এই বিশ্বাস থেকেই হাজারো-হাজারো ভক্ত প্রভুর দর্শনে রথযাত্রায় অংশগ্রহণ করেন।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৬৬ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930