শিরোনামঃ-

» সিলেট-ঢাকা মহাসড়কে বেআইনিভাবে সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধের দাবীতে প্রতিবাদ সভা

প্রকাশিত: ১৪. জুন. ২০২৫ | শনিবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট-ঢাকা মহাসড়ক সহ বিভিন্ন মহাসড়কে বেআইনিভাবে সিএনজি অটোরিক্সা, ইজিবাইক, টমটম চলাচল বন্ধ ও নতুনভাবে সিএনজি অটোরিক্সার রেজিষ্ট্রেশন দেয়ার পায়তারার বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-নবীগঞ্জ-বালাগঞ্জ-খাদিমপুর বাস মিনিবাস মালিক গ্রুপ।

Manual7 Ad Code

শনিবার (১৪ জুন) সন্ধ্যা ৭টায় টার্মিনাল রোডস্থ আছমা ম্যানশনে গ্রুপের প্রধান কার্যালয়ে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-নবীগঞ্জ-বালাগঞ্জ-খাদিমপুর বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি শাহ নুরুর রহমান শাহনূর এর সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুল কাইয়ুম এর সঞ্চালনায় বক্তারা, সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনী কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, পাকিস্তান আমল থেকে সিলেটের বিভিন্ন সড়কে এই গ্রুপের মালিকরা সাধারণ মানুষকে যাত্রীসেবা দিয়ে আসছেন।

Manual7 Ad Code

সম্প্রতি অবৈধভাবে এসব সিএনজি অটোরিক্সাসহ অনুমোদনবিহীন ব্যাটারী চালিত টমটম, ইজিবাইক চলাচলের ফলে বাস-মিনিবাসের মারাত্মক আর্থিক ক্ষতি হচ্ছে। সেই সাথে সড়কে শৃঙ্খলা বিঘ্নিতসহ ছিনতাই, দূর্ঘটনা অহরহ ঘটছে।

Manual7 Ad Code

এ ব্যাপারে প্রশাসনের প্রতি আইনানুগ ব্যবস্থা নেয়ার আহবান জানান। কতিপয় ব্যক্তি বেআইনীভাবে কিছু অটোরিক্সার রেজিষ্ট্রেশন নেয়ার জন্য পায়তারা করছে। কোন অবস্থায় এই রেজিষ্ট্রেশনের পায়তারা মেনে নেয়া হবে না, অনথ্যায় পরিবহন মালিক-শ্রমিকরা আন্দোলনে যেতে বাধ্য হবেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গ্রুপের সিনিয়র সহ সভাপতি সৈয়দ মৌরশ আলী, শামছুদ্দিন বাবু ধন, মোক্তার আহমদ, পারভেজ মিয়া, আব্দুল আজিজ, হাজী কয়েছ উদ্দিন, শ্রী অরুণ কুমার দেবনাথ, হাজী ফরিদুর রহমান, আফতাব উদ্দিন, মো. রায়হান হোসেন, নুর মিয়া, রৌশন আলী, শ্রী বিজিত তমাল, নুরুল ইসলাম, লয়লু মিয়া প্রমুখ।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30