শিরোনামঃ-

» জনপ্রত্যাশা অনুযায়ী একমাত্র দেশ গড়তে পারবে বিএনপি : খন্দকার মুক্তাদির

প্রকাশিত: ০৭. ফেব্রুয়ারি. ২০২৫ | শুক্রবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের জনগণ এখন তাকিয়ে আছে আমাদের দিকে। আমরা কিভাবে কি করবো, কিভাবে দেশকে সাজাবো সেটা মানুষ আমাদের কাছে জানতে চায়। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল। একমাত্র বিএনপিই পারবে জনগণের প্রত্যাশা অনুযায়ি দেশ গড়তে। সেজন্য আমাদের দলের নেতাকর্মীদেরকে জনগণের কাছে সেভাবেই নিজেকে উপস্থাপন করতে হবে। স্বৈরাচারের আজ পলাতক। তবে স্বৈরাচারের মাথাটা শুধু পালিয়েছে। অবশিষ্ট এখনো রয়ে গেছে। এরার বিভিন্নভাবে মাথাচাড়া দিচ্ছে তারা।

Manual1 Ad Code

তিনি আরোও বলেন, বিগত ১৭ বছর জনগণে ভোট দেয়ার কোন উপায় ছিলনা। জনগণের ভোট দেয়ার ক্ষমতা অস্ত্রের বলে কেড়ে নেওয়া হয়েছিল। অস্ত্র দিয়ে আমরা দেখেছি কখনোও ডামি নির্বাচন, কখনোও আমরা দেখেছি ভোটারবিহীন নির্বাচন। আমরা দেখেছি উন্নয়নের নাম করে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেয়া হয়েছে কিভাবে।

কোনরকম জবাবদিহিতা ছিলনা বলেই দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে।

নির্বাচন সহ সব ব্যবস্থাকে আবার পুনর্গঠন করতে হবে। রাষ্ট্রকাঠামোর এই পুনর্গঠন প্রক্রিয়া যত দ্রুত শুরু করা যাবে, দেশ তত দ্রুত আমরা উন্নত করতে পারব।

বিএনপি একমাত্র দেশকে জনগণের প্রত্যাশা অনুযায়ি গড়ে তুলতে সক্ষম হবে। ইতিমধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব বিষয়ে একটা রূপরেখা দিয়েছি। সেই রূপরেখা অনুসারে আমাদের এগিয়ে যেতে হবে।

Manual4 Ad Code

তিনি শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর পাঠানটুলাস্থ একটি কমিনিউটি সেন্টারে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) সিলেট জেলা ও মহানগরের নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual7 Ad Code

জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) সিলেট মহানগরের আহবায়ক ফয়েজ আহমদ খাঁন বেলালের সভাপতিত্বে ও সদস্য সচিব সাব্বির হুসাইন জামিল এবং জেলা জিসাসের সদস্য সচিব এস রহমান সায়েফের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াহিদ সুহেল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলা রফিক, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর আলী, মহানগর যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন।

আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদা গুলনার ইভা ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জিসাস সিলেট জেলা শাখার আহবায়ক কুদ্দুছ আহমদ সুমন।

Manual3 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিসাস মহানগর শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক শাহনুর আহমদ, যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ, ফয়ছল আহমদ মামুন, সাইরুল ইসলাম চৌধুরী, মাহবুবুর রহমান খোকন, শিল্পী জিলু হক তাজ, নুরুল আমিন রুহুল, তানভীর আহমদ বাবলা, গীতিকার আমির উদ্দিন শিহাব, মোস্তাকিন আহমদ, সিরাজুল হক রুবেল, জাবেদ আহমদ, খালেদ ইবনে বশির, ময়নুল ইসলাম সাহিন, আলী হোসেন ভুইয়া, রুবেল আহমদ, মেহেদি হাসান, লায়েক আহমদ, শাহিল খান আকিব, আহমেদ রুবেল, জিসাস সিলেট জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ বাবুল, যুগ্ম আহবায়ক সেবুল আহমদ, বোরহান উদ্দিন, আফজাল হোসেন, মুমিনুর রহমান মুমিন মেম্বার, মোহাম্মদ কয়ছর আহমদ, জালাল উদ্দিন, আব্দুল জলিল, নাছির উদ্দিন, শাহাব উদ্দিন সিহাব, মোসাহিদুল ইসলাম, মোহাম্মদ আলী হীরা, লুতফুর রহমান, জয়নাল আবেদিন, মিনহাজ আহমেদ, মহানগরের সদস্য সবুজ আহমদ, মোহন আহমদ, মাহমুদ আহমদ, জুয়েল আহমদ, শাহেদ আহমদ, ওলিউর রহমান, শাহীন আলী, মোসাহাব খান, শেখ ফখর উদ্দিন, সাইদুল খান জুয়েল, আরমান আহমদ, তাহসীন আহমদ, রমু আহমদ, শামীম আহমদ, কাবুল মিয়া, নাইম আহমদ, আদনান হোসাইন, নাসির হোসাইন, জুবেল আহমদ, জেলার সদস্য সদস্য শামসুদ্দীন শামীম, রশীদ আহমদ, জিতু চন্দ্র, নজরুল ইসলাম, কামরুল ইসলাম, আব্দুস সাত্তার কুদরত, ছয়দুল ইসলাম, কুতুব উদ্দিন, সুমন মিয়া, আলী উসমান, পাবেল মিয়া, হারিছ উদ্দিন, দেলোয়ার হোসেন, শাহীন আহমদ, জসিম উদ্দিন, আনোয়ার হোসেন, ফারুক আহমদ, লাহিন আহমদ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৭৩ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031