- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» সিলেট এমসি মাঠে তাফসীর মাহফিল সফলে পৃথক মতবিনিময় ও প্রস্তুতি সভা
প্রকাশিত: ০৭. জানুয়ারি. ২০২৫ | মঙ্গলবার
এমসি মাঠে প্রস্তুতি সভা:
ঐতিহ্যবাহী তাফসীর মাহফিল সফলে এমসি মাঠে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের সাথে মতবিনিময়:
এদিকে মাহফিল বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার সকাল ৯টায় সিলেটের জেলা প্রশাসক শের মোহাম্মদ মাহবুব মুরাদের সাথে আনজুমানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, আনজুমানের সহ-সভাপতি মুকতাবিস-উন-নূর, হাফিজ আব্দুল হাই হারুন, সেক্রেটারী হাফিজ মিফতাহুদ্দীন, ব্যবসায়ী নূরুল আলম, এডভোকেট আলিম উদ্দিন ও জাহেদুর রহমান চৌধুরী।
এসএমপির ট্রাফিক বিভাগের সাথে মতবিনিময়:
মাহফিল বাস্তবায়নের লক্ষ্যে এসএমপি কার্যালয়ে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সাথে মাহফিল বাস্তবায়ন শৃঙ্খলা উপকমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় এসএমপির ট্রাফিক বিভাগের উর্ধ্বতন সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিল কমিটির পক্ষ থেকে মোহাম্মদ শাহজাহান আলী, জয়নাল আবেদীন ও পারভেজ আহমদ প্রমূখ উপস্থিত ছিলেন।
ইমাম সমিতির সাথে মতবিনিময়:
এমসি মাঠের ৩দিনব্যাপী তাফসীর মাহফিল সফলের লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর ইমাম সমিতির সাথে আনজুমান নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার এমসি মাঠে আনজুমান সভাপতি প্রফেসর সৈয়দ মোহাম্মদ একরামুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফিজ মিফতাহুদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এহসান উদ্দিন। এছাড়া সভায় জেলা ও মহানগর ইমাম সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পৃথক মতবিনিময় ও প্রস্তুতি সভায়- মাহফিল উপলক্ষে নগরের ট্রাফিক ব্যবস্থাপনা, মুসল্লীদের কেউ অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা, ট্রাফিকের প্রয়োজনে বাইপাস রাস্তা, নিয়মিত গাড়ির মুভমেন্ট সহজ করা, সিলেটে অবস্থান করা বিপিএল খেলোয়াড়দের যাতায়াত, ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন, সিটি করপোরেশন থেকে লাইট স্থাপন, ওয়াসব্লক স্থাপন, মাহফিলে ভিআইপি অতিথিদের নিরাপত্তা, স্থানীয় জনগণের নিরাপত্তা, আয়োজক কমিটির স্বেচ্ছাসেবক বাড়ানো, পানি পান ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, রাস্তাঘাটে দোকান না বসানো, জরুরি ফায়ার সার্ভিস ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ১৯৮ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


