শিরোনামঃ-

» সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’

প্রকাশিত: ২৩. আগস্ট. ২০২৬ | রবিবার


Manual6 Ad Code

সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য : অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

নিউজ ডেস্কঃ
সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য।
একজন আদর্শ মা শুধু সন্তানের শারীরিক যত্নই নেন না, তার মানসিক, সামাজিক ও নৈতিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সন্তানকে সঠিক ও ভুলের পার্থক্য শেখানো মায়ের অনন্য দায়িত্ব।
সন্তানের অনুভূতি ও আবেগ বোঝার পাশাপাশি তাকে মানসিক সমর্থন দিয়ে আত্মবিশ্বাসী ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি রোববার (২৩ আগস্ট) সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসার নাজিরেরগাঁও শাখা আয়োজিত ‘মা সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual4 Ad Code

শাখা ইনচার্জ মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষানুরাগী ফৌজিয়া রহমান শিউলি।
Manual8 Ad Code

শিক্ষক সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় মা সমাবেশে শিক্ষার্থীদের অভিভাবক ও মায়েদের মধ্যে বক্তব্য দেন, ক্বারীয়া উম্মে কুলসুম, শেফা বেগম, জোছনা বেগম, সাদিয়া সুলতানা শিপা, হাবিবা আক্তার, আবিদা সুলতানা নিপা, রেখা বেগম, সেলিনা বেগম, হুমায়রা তাবাসসুম ও হাসি বেগম।

সভাপতির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, সন্তানের কাছে মা হচ্ছেন শ্রেষ্ঠ মডেল। সন্তানেরা মাকে অনুসরণ করে। তাই কথা ও কাজে সন্তানদের সামনে মায়েদের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

Manual2 Ad Code

তিনি বলেন, সন্তানদের ডিভাইস ব্যবহারের বিষয়ে অভিভাবকদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।
মোবাইল ফোন ব্যবহারে নিয়ন্ত্রণ রাখতে হবে। সন্তানকে সুশিক্ষিত, নৈতিক মূল্যবোধসম্পন্ন ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে বাড়িতে দ্বীনি পরিবেশ নিশ্চিত করা অপরিহার্য।
মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার আরও বলেন, সন্তান প্রতিপালনে শাসন ও আদরের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। পাশাপাশি উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে সন্তানদের পড়াশোনায় আরও মনোযোগী ও দায়িত্বশীল করে তুলতে হবে।

শিক্ষক খোরশেদ আলম মহসিন ও মাওলানা হোসাইন আহমদের ব্যবস্থাপনায় আয়োজিত এ সমাবেশে আরও উপস্থিত ছিলেন শিক্ষক মাওলানা হানীফ হোসাইন, মো. শাহীন আলম, আলাউদ্দিন, মাওলানা আব্দুল খালিক, হাফিজ ইমরান আহমদ, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা আমীর হোসাইন ও মাওলানা কায়েস আহমদ।

Manual7 Ad Code

এছাড়াও নাজিরেরগাঁও শাখার শিক্ষার্থীদের মায়েরা মা সমাবেশে অংশগ্রহণ করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২১ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31