- স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা অনুষ্ঠিত
- নাগরী নিউজের বিশ্বকাপ ম্যাচ প্রেডিকশনের পুরষ্কার বিতরণ
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা অনুষ্ঠিত
- সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার
- আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব অনুষ্ঠান
- সিলেটে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
- যুব জাগরণের ডাক; ১৩ আগস্ট যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল
- সড়ক ও জনপথ বিভাগ এবং সিসিকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে খন্দকার মুক্তাদির
- ডিএইচএমএস উত্তীর্ণদের মাঝে সনদ বিতরণ
» কোন ষড়যন্ত্রই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্ত করতে পারবে না : এমরান চৌধুরী
প্রকাশিত: ৩০. নভেম্বর. ২০২৪ | শনিবার
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ফ্যাসিবাদের পতনের পর দেশ যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই গণহত্যাকারী হাসিনা বিভিন্ন ভাবে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন রুপে আবির্ভূত হচ্ছে। সর্বশেষ তারা একজন রাষ্ট্রদ্রোহীতার অপরাধে অপরাধী এক ব্যাক্তির অপরাধের বিষয়টি নিয়ে সাম্প্রতিক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। কোন ষড়যন্ত্রই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্ত করতে পারবে না। আগামী নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করারা জন্য সর্বত্র ধানের শীষকে বিজয়ী করার লক্ষে এখন থেকেই মাঠে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, সিলেট ৪ আসনে সংসদ সদস্য হিসেবে উন্নয়নের দোহাই দিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। এখন সবকিছু বেরিয়ে আসা শুরু হয়েছে। নিজের স্বার্থ ছাড়া তিনি গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের কোন উন্নয়ন করেন নি। বিএনপি দেশে পরিচালনার দায়িত্ব পেলে এই দুই উপজেলার কাঙ্খিত উন্নয়ন হবে ইনশাআল্লাহ।
শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির উদ্যোগে গণতান্ত্রিক আন্দোলনে নিহত শহীদদের স্মরণে আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিলের সভাপতিত্বে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজাই ও সাংগঠনিক সম্পাদক মিলাদ আহমেদ এর যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া শাহিন, বদরুল আলম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহমদ, গোলাপগঞ্জ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এ রিপন, ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা শামিম আহমদ, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান চৌধুরী, গোলাপগঞ্জ থানা যুবদলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ফরিদ উদ্দিন চৌধুরী, রানিক আহমদ, আব্দুল মান্নান, যুবদল নেতা গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রাজু আহমদ ও আহবায়ক কমিটির সদস্য আলী আক্তার, হুসাইন আহমদ, তানহার আহমদ লায়েক, সেলিম আহমদ ছাত্রদল সিলেট জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিনহাজ আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আজিজুল হক স্বপন, ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহরিয়ার হুসেন নবিল, সহ সভাপতি জাকির আহমদ প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৮৫ বার
সর্বশেষ খবর
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা অনুষ্ঠিত
- নাগরী নিউজের বিশ্বকাপ ম্যাচ প্রেডিকশনের পুরষ্কার বিতরণ
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা অনুষ্ঠিত
- সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার
- আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- এবার গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের স্বাস্থ্যে চোখ এমপি এমরান আহমদ চৌধুরীর
- বিয়ানীবাজারের প্রাইমারি দেশসেরা, দুই উপজেলায় শিক্ষার হারানো গৌরব ফেরাতে মরিয়া এমপি এমরান
- যে শিক্ষাঙ্গনে স্বপ্নের বীজ বপন, সেই ক্যাম্পাসেই নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি এমরান
- হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির অভিষেক সম্পন্ন
- ছাতকে গোবিন্দগঞ্জ অটোরিকশা-টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ


