- বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিসিকের র্যালি
- সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে : অধ্যাপক শফিকুর রহমান
- গর্ভবতী মায়েদের জন্য বিশেষ ‘মা ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প’
- ২৫০ সদস্য বিশিষ্ট্য সিলেট জেলা হাসপাতাল চালুর দাবীতে ৩০ মিনিট অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত
- হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা অনুষ্ঠিত
- নাগরী নিউজের বিশ্বকাপ ম্যাচ প্রেডিকশনের পুরষ্কার বিতরণ
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা অনুষ্ঠিত
- সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার
» ভোটাধিকার প্রতিষ্ঠায় মজলুম জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে : এমরান চৌধুরী
প্রকাশিত: ২৪. নভেম্বর. ২০২৪ | রবিবার
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় দেশের সর্বস্থরের মুক্তিকামী মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে তার নেতৃত্বে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল। দীর্ঘ ১৬ বছরের ধারাবাহিক সংগ্রামের পর জুলাই বিপ্লবেও দেশের সাধারণ মানুষ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ছাত্রজনতার আন্দোলনে যোগদান করে গণঅভ্যূত্থানের মধ্য দিয়ে গণখুনি শেথ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। অনুরোপভাবে আগামী নির্বাচনেও দীর্ঘ দিন থেকে ভোটারধীকার বঞ্চিত মজলুম জনতা ধানের শীষের পক্ষে ভোটবিপ্লব করবে। এজন্য মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে মজলুম জনতাকে ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় থাকতে হবে।
রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার শেওলা দিগরভাগ শাহজালাল বাজারে শেওলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে আযোজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আজ আমাদের সামনে নতুন এক সংগ্রামের সুযোগ। দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত মজলুম জনতা ধানের শীষের পক্ষে ভোটবিপ্লব করে এই গণতন্ত্র হত্যা, মানবাধিকার লঙ্ঘন এবং ন্যায়বিচারের অভাবের বিরুদ্ধে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করবে। আমরা বিশ্বাস করি, মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় থাকতে হবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই সংগ্রাম আমাদের সবার পবিত্র কর্তব্য।
বিয়ানীবাজার উপজেলা বিএনপি নেতা আব্দুল বাসেতের সভাপতিত্বে ও শেওলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহমদের সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হোসেন পুতুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মামুনুর রশীদ মামুন, শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জয়নাল আহমদ রানু, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর, সাবেক সহ সভাপতি আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি আব্দুস সবুর, দুবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল কিবরিয়া, বিয়ানীবাজার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক দৌলা হোসেন সুবাস, বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ চৌধুরী প্রমূখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৮০ বার
সর্বশেষ খবর
- বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিসিকের র্যালি
- সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে : অধ্যাপক শফিকুর রহমান
- গর্ভবতী মায়েদের জন্য বিশেষ ‘মা ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প’
- ২৫০ সদস্য বিশিষ্ট্য সিলেট জেলা হাসপাতাল চালুর দাবীতে ৩০ মিনিট অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- এবার গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের স্বাস্থ্যে চোখ এমপি এমরান আহমদ চৌধুরীর
- বিয়ানীবাজারের প্রাইমারি দেশসেরা, দুই উপজেলায় শিক্ষার হারানো গৌরব ফেরাতে মরিয়া এমপি এমরান
- যে শিক্ষাঙ্গনে স্বপ্নের বীজ বপন, সেই ক্যাম্পাসেই নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি এমরান
- হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির অভিষেক সম্পন্ন
- ছাতকে গোবিন্দগঞ্জ অটোরিকশা-টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ


