শিরোনামঃ-

» বিয়ানীবাজারে তিলপাড়া ইউনিয়নে বিএনপির জনসভা

প্রকাশিত: ১৮. নভেম্বর. ২০২৪ | সোমবার


Manual7 Ad Code

নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদের দোসররা মাথাছাড়া দিয়ে উঠতে পারে : আবুল কাহের চৌধুরী শামীম

বিয়ানীবাজার প্রতিনিধিঃ

Manual1 Ad Code

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, ফ্যাসিবাদী হাসিনার দোসরদের দমন করতে গণতান্ত্রিক সরকার ব্যবস্থার বিকল্প নেই। নির্বাচিত সরকার ছাড়া সংস্কার টেকসই হবেনা। সংস্কারের অজুহাতে সময়ক্ষেপন ও নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদের দোসররা ফের মাথাছাড়া দিয়ে উঠতে পারে। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও তাদের দোসররা এখনো সক্রিয় রয়েছে। এব্যাপারে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

Manual1 Ad Code

তিনি সোমবার (১৮ নভেম্বর) বিকেলে বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual2 Ad Code

ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সায়েকের সভাপতিত্বে ও ১ম যুগ্ম সম্পাদক এবাদুল হকের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমেদ রেজা।

Manual6 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, জেলা বিএনপির সাবেক তাতীবিষয়ক সম্পাদক ওহিদ আহমদ তালুকদার, উপজেলা সহ-সভাপতি ফয়সল উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান চেয়ারম্যান প্রমূখ।

বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন, কামাল আহমদ মেম্বার, নাজিম উদ্দিন, জামিল আহমদ, মানিক মিয়া, জাকারিয়া আহমদ, শাহীন উদ্দিন, হোসেন আহমদ মেম্বার, জয়নাল আবেদীন, আফজাল উদ্দিন, আব্দুস শাকুর, এমরান চৌধুরী, সাইদুর রহমান, মুন্না আহমেদ, আবু ফাহিম ও আব্দুল খালিক প্রমূখ।

সভায় তিলপাড়া ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৭৩ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031