শিরোনামঃ-

» তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে : আব্দুল হাকিম চৌধুরী

প্রকাশিত: ১৫. নভেম্বর. ২০২৪ | শুক্রবার

Manual3 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধিঃ

সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গোয়াইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি গত ১৭ বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের জুলুম-নিপীড়ন, হামলা-মামলা উপেক্ষা করে রাজপথে সক্রিয় ছিল। এরই ধারাবাহিকতায় গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে খুনী হাসিনার পতন হয়েছে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। এক্ষেত্রে সকল স্তরের দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

Manual3 Ad Code

তিনি শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাও ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual8 Ad Code

ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস শুকুর মেম্বারের পরিচালনায় স্থানীয় কোওরবাজার মাঠে অনুষ্ঠিত জনসভায় বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সাম্য ও মানবিক সমাজ বিনির্মানের লক্ষে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের আহবায়ক ও জেলা যুবদলের সহ-সভাপতি এডভোকেট শাহজাহান সিদ্দিকী, উপজেলা বিএনপির সহ সভাপতি জালাল উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, মাসুক আহমেদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির ১ম যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক ডা. মাসুক, চঞ্চল আহমদ, ইউনিয়ন বিএনপি নেতা ওহিদ আলী মেম্বার, ফারুক আহমেদ, বাবুল মেম্বার, ইউনিয়ন যুবদল নেতা রুকন আহমেদ, কামরুল ইসলাম, মনন, মাহফুজ ও ইউনিয়ন সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক বিলাল আহমেদ প্রমুখ।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৭১ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031