- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» জাফলংয়ে মুক্তিযোদ্ধা ও সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা-লুটপাট
প্রকাশিত: ১১. নভেম্বর. ২০২৪ | সোমবার
সিলেট জেলা ছাত্রদল নেতা সোহেলের বিরুদ্ধে মামলা
ডেস্ক নিউজঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা ও লটপাটের ঘটনায় থানায় মামলা রেকর্ড করা হয়েছে। গত ৬ নভেম্বর পূর্ব জাফলং ইউনিয়নের নয়াবস্তি গ্রামের বাসিন্দা ও সাবেক ছাত্রদল নেতার খলিলুর রহমানের বাড়িতে হামলা লুটপাট করা হয়।
একই দিনে ওই এলাকায় বীর মুক্তিযোদ্ধা ইনসান আলীর বাড়িতে হামলা ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদের নেতৃত্বে এ হামলা চালানো হয়।
এ ঘটনায় মুক্তিযোদ্ধা ইনসান আলী নিজে বাদি হয়ে গত ৬ নভেম্বর গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং সাবেক ছাত্রদল নেতার খলিলুর রহমানের মা খোদেজা বেগম বাদি আরেকটি অভিযোগ দায়ের করেন। পরে গোয়াইনঘাট থানা পুলিশ অভিযোগটি তদন্ত করে খোদেজা বেগম এর মামলা রেকর্ডভূক্ত করেছে।
গোয়াইনঘাট থানা (মামলা নং-১৩(১০)(১১(২০২৪)। উক্ত মামলার ৪ নং আসামি হলেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদ। তিনি পূর্ব জাফলং ইউনিয়নের নয়াবস্তি গ্রামের মকবুল মিয়ার ছেলে।
মামলার অন্যান্য আসামিরা হলেন, গোয়াইনঘাট থানাধীন নয়াবস্তি গ্রামের মকবুল মিয়ার ছেলে আজগর আলী, আকবর হোসেন, ইউসুফ আলী, জব্বার মিয়া, একই এলাকার মখর মিয়ার ছেলে ইউসুফ আলীর ছেলে হাসান মিয়া, হুসাইন মিয়া, সিরাজ মিয়ার ছেলে রহমত আলী, নলজুরির মুরশেদ আহমেদের ছেলে সুমন মিয়া সহ অজ্ঞাতনামা ২৫/৩০ জন দুর্বৃত্ত।
মামলা সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা দলবদ্ধক্রমে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সাবেক ছাত্রদল নেতা খলিলের বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের নাম ধরে অহেতুক অশ্লীল ভাষায় গালিগালাজ করে। পরে খলিল এর প্রতিবাদ করেন। দুর্বৃত্তরা ক্ষীপ্ত হয়ে খলিলের উপর হামলা চালায়।
এতে শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা ছেচা জখম করে। পরে রক্ষা করার জন্য আমার পরিবারের সদস্যরা এগিয়ে আসলে তাদের উপর হামলা চালায় এবং নগদ টাকা স্বর্ণলঙ্কার নিয়ে যায়। হামলার মূল কারণ হচ্ছে তাদের বাড়ির সামনে নদী থেকে অবৈধভাবে বালু-পাথর করা হয়েছে। এসময় খলিলের পরিবারের সদস্যরা বাধা প্রদান করেন। পরে লুটপাটকারীরা ক্ষীপ্ত হয়ে একদল দুর্বৃত্তদের নিয়ে তাদের বাড়িতে হামলা-ভাংচুর শুরু করেন। এতে তাদের পরিবারের মহিলারাও আহত হয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ইনসান আলী তিনি তাদের এই ন্যক্কারজনক হামলার প্রতিবাদ করেন। এই প্রতিবাদের জেরে দুর্বৃত্তরা মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা চালিয়েছে। কিন্তু এখন পর্যন্ত মুক্তিযোদ্ধা ইনসান আলীর মামলাটি আমলে নেয়নি থানা পুলিশ।
মুক্তিযোদ্ধা ইনসান আলী বলেন, আমার বাড়িতে হামলাকারীরা সন্ত্রাসী প্রকৃতির লোক। যেকোন সময় আরও বড় ধরণের অঘটন ঘটাতে পারেন। তাই এদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এদের হামলার ভয়ে আমি ও আমার পরিবারের সদস্যরা বাড়ি ছাড়া।
এই সংবাদটি পড়া হয়েছে ২৫৯ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেপ্তার ২
- ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সিলেট অনলাইন প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
- ওসমানী হাসপাতালে ফটো সাংবাদিক রেজা রুবেল’র উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে (বিপিজেএ) সিলেট
- ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা : এমজাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ


