- বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সাথে সিলেট ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা
- সিলেটে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না
- সিলেট মহানগর জামায়াতের বাছাইকৃত কর্মী শিক্ষাশিবির
- অদৃষ্টের কাছে হার না মেনে দৃষ্টি প্রতিবন্ধী সমিরঞ্জন বিশ্বাস ব্রেইল শিক্ষক
- কিডনি ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে শহীদ মেমোরিয়াল গার্ডেনে বৃক্ষরোপন
- আমেরিকার সাথে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি বাতিল করুন : বাসদ
- পূবালী ব্যাংকের আয়োজনে ‘ক্যাশলেস রেলগেট’ শীর্ষক দুদিনব্যাপী ক্যাম্পেইনের উদ্বোধন
- চট্টগ্রামে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- আঞ্চলিক সহযোগিতা জোরদার, যোগাযোগ বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে একযোগে কাজ করতে চায় নেপাল
- শিক্ষাঙ্গনে সন্ত্রাসী হামলা ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে সিলেটে কাল ছাত্রদলের বিক্ষোভ মিছিল
» জৈন্তাপুরে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতিকে সংবর্ধনা
প্রকাশিত: ২০. অক্টোবর. ২০২৪ | রবিবার
ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ জৈন্তাপুরের সন্তানরা সমাজের সর্বক্ষেত্রে অবদান রাখছেন’
জৈন্তাপুর প্রতিনিধিঃ
জৈন্তাপুর উপজেলার কৃতি সন্তান, দৈনিক আলোকিত সিলেট এর ভারপ্রাপ্ত সম্পদক মোহাম্মদ গোলজার আহমদ সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দিয়েছে জৈন্তাপুর উপজেলার দিগারাইল ছাত্র ও যুব সমাজ।
রবিবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার দিগারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দিগারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ আজাদ।
যুব সংগঠক দুলাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বৃহত্তর জৈন্তা উন্নয়ন ফোরামের সভাপতি ও সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল আহাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম. এম রুহেল।
নাঈম আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সূচিত অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, আলহেরা ডিজিটাল আইটির পরিচালক জুবায়ের আহমদ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ জৈন্তারাজ্য। এই অঞ্চলে সুসন্তানরা সমাজে সর্বক্ষেত্রে অবদান রাখছেন। গোলজার আহমদ জৈন্তাপুর উপজেলা থেকে গিয়ে সিলেটজুড়ে আলো ছড়াচ্ছেন।
সংবর্ধনার জবাবে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ বলেন, আমি আজ আবেগাপ্লুত। যে বিদ্যালয় থেকে আমার শিক্ষাজীবন শুরু হয়েছিল, সেই বিদ্যালয়ে আজ আমাকে সম্মানিত করা হচ্ছে। যতদিন বেঁচে থাকব এই ঋণ শোধ করতে পারব না। যতদিন বেঁচে থাকব এই এই জনপদের মানুষের জন্য কাজ করব। আল্লাহ তায়ালা যদি আমাকে কবুল করেন তাহলে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জৈন্তাপুরবাসীর জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক জৈন্তাবার্তার জৈন্তাপুর প্রতিনিধি সাইফুল ইসলাম বাবু, আজকের সিলেট এর জৈন্তাপুর প্রতিনিধি ইমাম উদ্দিন, মাওলানা জামিল বিন মুজাফ্ফর, দৈনিক কাজিরবাজার এর জৈন্তাপুর প্রতিনিধি মুরাদ হাসান, সাংবাদিক বিলালুর রহমান, যুব সংগঠক সালমান আহমদ, আব্দুল লতিফ সরকার প্রমূখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৬১ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সাথে সিলেট ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা
- সিলেটে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না
- সিলেট মহানগর জামায়াতের বাছাইকৃত কর্মী শিক্ষাশিবির
- অদৃষ্টের কাছে হার না মেনে দৃষ্টি প্রতিবন্ধী সমিরঞ্জন বিশ্বাস ব্রেইল শিক্ষক
- কিডনি ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে শহীদ মেমোরিয়াল গার্ডেনে বৃক্ষরোপন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- গোয়াইনঘাট ও ছাতক নদীবন্দর শাখা জাহাজী শ্রমিক ফেডারেশনের কমিটি গঠন
- ৫৫ বছর আশ্বাসে আটকে থাকা সেতু নির্মাণের উদ্যোগ এমপি এমরান চৌধুরীর
- রাজনৈতিক প্রতিহিংসায় আটকে পড়া বড়চক বিদ্যালয় জাতীয়করণ সময়ের দাবি
- দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন
- দোয়ারাবাজার উপজেলা নির্বাচনে আব্দুল বাছিত খানকে আল ইসলাহর পূর্ণ সমর্থন


