শিরোনামঃ-

» ছাতক ও দোয়ারাবাজারে বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন

প্রকাশিত: ১২. অক্টোবর. ২০২৪ | শনিবার

Manual2 Ad Code

বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতির নীতিতে বিশ্বাস করে : মিজান চৌধুরী

ছাতক প্রতিনিধিঃ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলার সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী বলেছেন, বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসাম্প্রদায়িক চেতনার রাজনীতিতে বিশ্বাস করেন। তাঁদের নির্দেশনা অনুযায়ী আমরা বিএনপির নেতাকর্মীরা শারদীয় উৎসবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সঙ্গে কাজ করে যাচ্ছি।

ছাত্র-জনতার বিপ্লবে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বিদেশে কোনো ষড়যন্ত্র করতে না পারে, সেই দিকে সকলর দৃষ্টি রাখতে হবে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ ও সম্প্রীতির রাজনীতির মাধ্যমে আমরা সকলের কাছে দৃষ্টান্ত স্থাপন করতে চাই। বিএনপি সব ধর্মের মানুষের ওপর সমান শ্রদ্ধা প্রদর্শন করে। বিএনপি যখনই ক্ষমতায় ছিল, তখনই দেশের সকল ধর্মের মানুষ নিরাপদে ও শান্তিতে তাঁদের উৎসব পালন করতে পেরেছে। আমাদের সকল ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর দেশ গড়ে তুলতে হবে।

Manual7 Ad Code

তিনি শনিবার (১২ অক্টোবর) দিনভর ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে পৃথক মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual2 Ad Code

ছাতকে পুজামন্ডপ পরিদর্শন ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুগ্ম আহ্বায়ক আবু হুরায়রা ছুরত, পৌর বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন মহি, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমদ ও যুগ্ম আহ্বায়ক কবিরুল হাসান আঙ্গুর প্রমূখ।

Manual5 Ad Code

দোয়ারাবাজারে উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ চেয়ারম্যান, উপজেলা যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, আবুহেনা আজিজ সাবেক চেয়ারম্যান, সদস্য শামছুল ইসলাম, এইচ এম কামাল, জাকির হোসেন, আব্দুল হক, তাইবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমান এরশাদ মেম্বার, সদর ইউনিয়ন বিএনপি নেতা মামুন মিয়া মেম্বার প্রমূখ।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৪৬ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930