- অধিক্ষেত্র সুরক্ষা সহ পাঁচ দফা দাবিতে সিলেটে নিকাহ্ রেজিস্ট্রারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি
- তেতলী ইউনিয়ন বিএনপির সাথে চেয়ারম্যান প্রার্থী হাজী শাহ আলমের মতবিনিময়
- সমাজতন্ত্রের সংগ্রাম বেগবান করুন : বাসদ
- কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন
- সিলেট সহ পাঁচ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভায় আইন বাস্তবায়নে গুরুত্বারোপ
- ছাত্রদল নেতা পলাশ একসিডেন্ট করে হাসপাতালে : দোয়া কামনা
- ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- শিক্ষকতা পেশার মর্যাদা বাড়াতে হবে; নারীশিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করতে হবে : সিসিক প্রশাসক
- ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেপ্তার ২
- দোয়ারাবাজারে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
» ইলিয়াস আলী সহ গুম হওয়া ব্যক্তিদের সন্ধান চায় নাগরিক আলেমসমাজ
প্রকাশিত: ২৯. আগস্ট. ২০২৪ | বৃহস্পতিবার
বিএনপি নেতা এম. ইলিয়াস আলী সহ গুম হওয়া রাজনৈতিক-অরাজনৈতিক নাগরিকদের সন্ধান ও তাঁদের প্রকৃত সংখ্যা প্রকাশের দাবি জানিয়েছে নাগরিক আলেমসমাজ।
গুমবিরোধী জাতিসঙ্গের সনদে বাংলাদেশের স্বাক্ষর ও আন্তর্জাতিক গুম দিবসের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৯ আগস্ট) এক বিবৃতি এ দাবি জানানো হয়।
বিবৃতিতে সংগঠনের প্রধান সমন্বয়ক লেখক ও সাংবাদিক নোমান বিন আরমান বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার সরকার ফ্যাসিবাদ টিকিয়ে রাখার স্বার্থে সাড়ে ১৫ বছরে অসংখ্য মানুষকে গুম-খুন করেছে। রাজনৈতিক প্রতিহিংসা ও আক্রোশে বিপর্যয় নেমে এসেছে হাজারো পরিবারে।
অনেক পরিবার এখনো জানেনা, তাঁদের স্বজনদের ভাগ্যে কী ঘটেছে। এমন বিভীষিকা থেকে অবিলম্বে পরিবারগুলোকে মুক্ত এবং গুম হওয়া ব্যক্তিদের প্রকৃত সংখ্যা প্রকাশ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তিনি আহ্বান জানান।
দেশের সকল মত-পথের মানুষের মানবাধিকার সুরক্ষায় সরকার আন্তরিক হবে- এমন প্রত্যাশা করে বিবৃতিতে বলা হয়, ভিন্নমত ঠেকাতে রাষ্ট্রীয় বাহিনী নাগরিকদের গুম করার অপনীতি থেকে যাতে সরে আসে, সেটি শতভাগ নিশ্চিত করতে হবে।
এ জন্যে শক্তিশালী আইনি কাঠামো তৈরি ও জড়িতদের বিচারের মুখোমুখি করাসহ বাহিনীগুলোর সদস্যদের মানবিক মূল্যবোধ বৃদ্ধির কার্যকর উদ্যোগ নিতে সরকারে প্রতি দাবি জানানো হয়।
বিবৃতিতে স্বাক্ষর করেন, নাগরিক আলেম সমাজের সমন্বয়ক মাওলানা হাসান ফয়েজ, লেখক মুতিউল মুরসালিন, আদিব আহমদ, মিশন ওয়ান মিলিয়নের প্রধান নির্বাহী ফায়যুর রাহমান, লেখক হক নাওয়াজ, কণ্ঠশিল্পী শেখ এনাম, লেখক কবির আহমদ খান, লেখক হুসাইন ফাহিম ও মাওলানা সাদিকুর রহমান।
প্রসঙ্গত, গুমবিরোধী জাতিসঙ্গের সনদে বৃহস্পতিবার (২৯ আগস্ট) স্বাক্ষর করেছে বাংলাদেশ। ৩০ আগস্ট পালিত হবে আন্তর্জাতিক গুম দিবস।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৮১ বার
সর্বশেষ খবর
- অধিক্ষেত্র সুরক্ষা সহ পাঁচ দফা দাবিতে সিলেটে নিকাহ্ রেজিস্ট্রারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি
- তেতলী ইউনিয়ন বিএনপির সাথে চেয়ারম্যান প্রার্থী হাজী শাহ আলমের মতবিনিময়
- সমাজতন্ত্রের সংগ্রাম বেগবান করুন : বাসদ
- কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন
- সিলেট সহ পাঁচ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভায় আইন বাস্তবায়নে গুরুত্বারোপ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর