শিরোনামঃ-

» সুনামগঞ্জ জেলাবাসী সহ সবাইকে মিজান চৌধুরীর ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: ২৫. মে. ২০২৬ | সোমবার

Manual2 Ad Code
ছাতক প্রতিনিধিঃ

ছাতক-দোয়ারাবাজার ও সুনামগঞ্জ জেলা সহ সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন, বিএনপি জাতীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী।

Manual1 Ad Code

সোমবার (২৫ মে) প্রেরিত শুভেচ্ছা বার্তায় তিনি সুনামগঞ্জ জেলাবাসী সহ দেশ ও প্রবাসের সকলের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

এছাড়া তিনি বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

Manual5 Ad Code

শুভেচ্ছা বার্তায় মিজান চৌধুরী বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনে ত্যাগের সুমহান শিক্ষা নিয়ে আসছে পবিত্র ঈদুল আযহা।

Manual5 Ad Code

এবার আমরা এমন সময় ঈদুল আযহা উদযাপন করছি, যখন দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসুরী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত হয়েছে। ফলে দেশে এবারের ঈদে ভিন্নমাত্রা যোগ হয়েছে।
অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আমার সুনামগঞ্জ জেলায় হাজার হাজার কৃষকের ফসল তলিয়ে যাওয়ায় অনেক পরিবারে এবার ঈদের আনন্দ ম্লান হয়েছে।
এরপরও ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩ মাসের খাদ্য সহায়তা কিছুটা হলেও কৃষকের পরিবারে ঈদ আনন্দের সুযোগ সৃষ্টি করে দিয়েছে।

পবিত্র ঈদুল আযহায় প্রিয় পশুর সাথে মনের পশুবৃত্তিরও যেন কুরবানী হয়।

ঈদুল আযহার কুরবানীর শিক্ষা নিয়ে ব্যক্তিগত, সমাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে জীবনে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় সকলের এগিয়ে আসা উচিত।
সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।

এই সংবাদটি পড়া হয়েছে ৩০৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30