শিরোনামঃ-

» ৩২ নম্বর ওয়ার্ডের নাথপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময়

প্রকাশিত: ২৫. মে. ২০২৬ | সোমবার


Manual5 Ad Code

সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার বদ্ধপরিকর : ইমদাদ হোসেন চৌধুরী

নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশে বসবাসকারী সকল ধর্মের মানুষের অধিকার সমান।

সনাতন ধর্মাবলম্বী সহ আমরা সবাই এদেশেই জন্ম নিয়েছে, তাই এদেশ আমাদের সবার। এখানে কেউ কারো চেয়ে কম বা বেশি নাগরিক নয়। এই মাটি ও মানুষের ওপর আপনাদের সমান অধিকার রয়েছে।

Manual2 Ad Code

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় সব ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাসী। দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বিপুল ভোটে এবং সমর্থনে বিএনপি আজ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে।

তাই সনাতন ধর্মালম্বী সহ সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার বদ্ধপরিকর। অতীতের আওয়ামী ফ্যাসিবাদী শাসনের সমালোচনা করে তিনি বলেন, অতীতের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে কেবল রাজনৈতিক গুটি হিসেবে ব্যবহার করেছে।

তারা মুখে অসাম্প্রদায়িকতার কথা বললেও বাস্তবে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং তাদের অধিকার হরণ করেছে। আওয়ামী লীগের আমলেই সবচেয়ে বেশি সাম্প্রদায়িক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যা তারা রাজনৈতিক ফায়দা লুটতে ব্যবহার করত।

Manual7 Ad Code

ইমদাদ হোসেন চৌধুরী সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বর্তমান বিএনপি সরকারের নেওয়া নানা সুনির্দিষ্ট পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সম-অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

Manual5 Ad Code

যেকোন ধরনের উগ্রবাদ কঠোর হস্তে দমন করা হচ্ছে। পাশাপাশি বর্তমান সরকার সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করছে।

তিনি গতকাল সোমবার মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের নাথপাড়ার ঐতিহ্যবাহী সুনীল মরিলের বাড়ীতে সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি সংখ্যালঘুদের আশ্বস্ত করে বলেন, আপনারা নিজেদের কখনো সংখ্যালঘু বা দুর্বল ভাববেন না। এই দেশ আমাদের সবার। যেকোনো সমস্যায় বিএনপি এবং বর্তমান সরকার আপনাদের পাশে ঢাল হয়ে দাঁড়াবে।

Manual6 Ad Code

মতবিনিময় সভায় অসিত বরণ দাশ, ঝন্টু বর্মন, মাছুমুর রহমান.  মো. অমিনুল ইসলাম,  অলক রঞ্জন পাল, বেলাল আহমেদ, রাজিব পুরকায়স্থ, সুমন চন্দ্রনাথ, মলয় পুরকায়স্থ, আল-আমিন, রায়হান উদ্দিন, মোর্শেদ আলম, লায়লা বেগম, হাবিবুর রহমান, সন্তোষ দেব, অপূর্ব কুমার দাশ, অভিজিৎ দে সুমন, চয়ন কান্তি রায়, লিটন চন্দ্র কর, মো. কায়ছার আহমদ, বিষ্ণু দেবনাথ , বিশ্বদেব নাথ, সুজন বৈশ্য, মোহাম্মদ শাহজাহান-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৮৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930