শিরোনামঃ-

» প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ২৫. মে. ২০২৬ | সোমবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে এবং প্রবাসী ব্যক্তির আর্থিক সহায়তায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ মে) বিকেলে নগরীর গোয়াবাড়ীস্থ ফাউন্ডেশনের কার্যালয় প্রাঙ্গণে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Manual4 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি এবং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ড. শাহ জামাল (নুরুল হুদা)।

Manual2 Ad Code

রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান খান শামছু এর সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক আল আমিন আহমেদ নাঈমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও টুকেরবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান শফিক, সিটি মডেল স্কুলের পরিচালক আব্দুর রাজ্জাক রাজন, রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্ঠা বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব ফজলুর রহমান, গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান।

Manual2 Ad Code

মাওলানা বশির উল আমিন এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি ও তানজিমুল কোরআন মাদ্রাসা হায়দরপুর সিলেটের শিক্ষা সচিব মাওলানা মাসুক আহমদ, ফাউন্ডেশনের সহ-সভাপতি সৈয়দ শওকত আলী, কোষাধ্যক্ষ মকবুল হোসেন খান।

উপস্থিত ছিলেন, সিলেট স্যোসাল ওয়ার্কের সভাপতি রাশেদ আহমদ, ফাউন্ডেশনের নির্বাহী সদস্য রাশেদ আহমদ, শিউলী বেগম, ইরাজুল ইললাম, আরিফ আহমদ, জাবেদ আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন, আল-রশিদ ইন্সটিটিউটের পরিচালক মাওলানা সাদিকুর রহমান।

অনুষ্ঠানে প্রবাসী ব্যক্তির অর্থায়নে অসহায় প্রতিবন্ধী ও গরীব মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন  অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা  বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের পেছনে ফেলে রেখে একটি রাষ্ট্রের সামগ্রিক ও টেকসই উন্নয়ন কখনোই সম্ভব নয়।

প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের করুণার পাত্র নন, তারা নাগরিক হিসেবে সমান অধিকারের দাবিদার।

প্রতিবন্ধী ও অসহায় মানুষদের ঈদের আনন্দ পরিপূর্ণ করতে ও তাদের মুখে হাসি ফুটাতে প্রবাসী ব্যক্তির অর্থায়নে ও রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে নগদ অর্থ বিতরণ করা মহতী ও প্রশংসনীয় উদ্যোগ।

Manual6 Ad Code

আমাদের কেবল উৎসব-পার্বণে নয়, বরং সারা বছরই এই বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়াতে হবে।

বক্তারা রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের মতো অন্যান্য ফাউন্ডেশন, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রতবন্ধী ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ১৪১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30