- বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : খন্দকার মুক্তাদির
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে দুই দিনব্যাপী সাহিত্য প্রতিযোগিতা সম্পন্ন
- শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মরণে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
- নিয়ম মেনেই সিলেট রেলওয়ে পার্কিংয়ের ইজারা নেওয়া হয়েছে, অপপ্রচার চালানো হচ্ছে’
- সিলেটে পাঠানটুলা জামেয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
- ছাতকে চুরি মামলার আসামি সহ দুইজন গ্রেফতার
- ঢাকার মঞ্চে নাট্যায়ন সিলেটের ‘মহাকালের অন্তর্যাত্রা’
- সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- প্রধানমন্ত্রীকে সিলেটে স্বাগত জানাতে সিলেট মহানগর বিএনপির প্রস্তুতিসভা
- সিসিকের ২৩নং ওয়ার্ডে খোলা জায়গায় ময়লার স্তূপ, দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি
» জলাবদ্ধতার দুঃসহ পরিস্থিতি থেকে সিলেটবাসী পরিত্রাণ চায় : বাসদ
প্রকাশিত: ১৩. জুলাই. ২০২৪ | শনিবার
নিউজ ডেস্কঃ
সিলেট অঞ্চলে বন্যা সমস্যা ও জলাবদ্ধতার স্হায়ী সমাধানের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে অদ্য শনিবার (১৩ জুলাই) বিকাল সাড়ে ৩টায় টুকেরবাজারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা শাখার সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, স্থানীয় বাসদ সংগঠক নুরুল আহমদ, আনোয়ার হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর জাহেদ আহমদ, আনোয়ার হোসেন কুটি, সংগ্রাম পরিষদের আব্দুল্লাহ পারভেজ, সুমন মিয়া, হৃদয় আহমদ, সুমন আহমদ, জয়নাল আহমদ প্রমূখ।
মানববন্ধন-সমাবেশে বক্তারা বলেন, বৃষ্টি ও বন্যা প্রাকৃতিক হলেও সিলেটের জলাবদ্ধতার জন্য দায়ী হলো অপরিকল্পিত নগরায়ন, পানি প্রবাহের পথ বন্ধ করে ভবন ও স্থাপনা নির্মাণ, নদী-খাল-হাওর দখল, ভরাট এবং যত্রতত্র রাস্তা নির্মাণ।
কিছু মানুষের অনৈতিক সুবিধার জন্য লাখ লাখ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। ২০২২ সালের প্রলয়ংকারী বন্যার পর বাসদ এর পক্ষ থেকে জনগণের সহায়তা নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছিলাম।
পাশাপাশি বন্যা সমস্যা ও জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য কনভেনশন থেকে গৃহীত প্রস্তাব অনুযায়ী ধারাবাহিক আন্দোলন করে আসছি।কিন্তু সরকার যেমন সিলেট অঞ্চলের সমস্যাকে গুরুত্বের সাথে বিবেচনা করে নি, সিটি কর্পোরেশনও কোন বাস্তব পদক্ষেপ গ্রহন করেনি। ফলে এবারও মানুষ জলাবদ্ধতার দুঃসহ যন্ত্রণা ভোগ করছেন। আমরা সিলেটবাসীকে এই অবস্থার অবসান করতে আন্দোলনে এগিয়ে আসার আহবান জানাই।
বক্তারা সুরমা-কুশিয়ারাসহ সিলেট অঞ্চলের সকল নদনদীর পরিকল্পিত ড্রেজিং করা, সিলেট নগরীর খাল-ছড়া-ড্রেন প্রসস্থ ও গভীর করা, পুকুর-দীঘি-জলাশয় দখল-ভরাট বন্ধ করা-সময়মতো খনন করা, অপরিকল্পিত নগরায়ন-উন্নয়ন বন্ধ করা, হাওরের পানির গতিপথের সকল বাধা অপসারণ, হাওর খনন করা, প্রকৃতির ভারসাম্য রক্ষায় পাহাড়-টিলা কাটা বন্ধ করা, প্রাণ-প্রকৃতি ধ্বংসের সকল আয়োজন রুখে দাঁড়ানো, সুরমা-কুশিয়ারা নদীর ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান।
বক্তারা বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বই, খাতা সহ শিক্ষা উপকরণ সরবরাহ সরকারি উদ্যোগে নিশ্চিত করা, শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত সংস্কার করা, বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন করা, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত সংস্কার করার আহ্বান জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ২৯৬ বার
সর্বশেষ খবর
- বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : খন্দকার মুক্তাদির
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে দুই দিনব্যাপী সাহিত্য প্রতিযোগিতা সম্পন্ন
- শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মরণে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
- নিয়ম মেনেই সিলেট রেলওয়ে পার্কিংয়ের ইজারা নেওয়া হয়েছে, অপপ্রচার চালানো হচ্ছে’
- সিলেটে পাঠানটুলা জামেয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- হাসপাতাল চালুর উদ্যোগে প্রধানমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীকে সিলেট বিভাগ গণদাবী পরিষদের অভিনন্দন
- সিলেট জেলা কর আইনজীবী সমিতির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
- সিলেটে অনূর্ধ্ব-১৫ জেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন
- বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
- রক্তদাতা মানবতার শ্রেষ্ঠ সৈনিক


