শিরোনামঃ-

» সিসিকের ২৩নং ওয়ার্ডে খোলা জায়গায় ময়লার স্তূপ, দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি

প্রকাশিত: ১৬. জুন. ২০২৬ | মঙ্গলবার

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডস্থ মেন্দিবাগ মাছিমপুর এলাকার সংযোগ সড়ক পাশে খোলা জায়গায় বর্জ্য জমানো হয়।

প্রতিদিন সন্ধ্যায় এখান থেকে সিটি কর্পোরেশনের বর্জ্যবাহী ট্রাক ময়লা-আবর্জনা তুলে নেয়।

নির্দিষ্ট জায়গা থাকলেও ওয়াল না থাকায় খোলা জায়গায় ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। এতে স্বাস্থ্যঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাচল করতে হয়।

Manual8 Ad Code

বৃষ্টি হলেই জমানো বর্জ্য রাস্তার উপরে চলে আসে। এতে চলাচলের চরম বিঘ্ন ঘটে।

সরেজমিনে ২৩নং ওয়ার্ডের সংশ্লিষ্ট এলাকা ঘুরে দেখা যায়, রাস্তার পাশে খোলা জায়গায় বর্জ্যসহ নানা ধরণের ময়লা-আবর্জনা স্তূপ আকারে পড়ে আছে।

কোন নির্দিষ্ট ডাম্পিং জোন না থাকায় মেন্দিবাগ, মাছিমপুর ও দেওয়ানবাগ এলাকার পরিচ্ছন্নতাকর্মীরা বাধ্য হয়ে এখানেই ময়লা ফেলছেন।

বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, শিশু ও বয়োবৃদ্ধরা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। অনেকেই নাক চেপে বা কাপড় মুখে দিয়ে চলাচল করছেন।

স্থানীয় এক ভুক্তভোগী বাসিন্দা জানান, এখানে কোনো জাম্পিং জোন না থাকায় সিসিকের পরিচ্ছন্নতাকর্মীরা বাধ্য হয়ে খোলা জায়গায় ময়লা ফেলছে।

Manual2 Ad Code

পথচারীদের অভিযোগ, বিষয়টি নিয়ে ক্ষোভ থাকলেও স্থায়ী কোনো সমাধান হচ্ছে না। তারা অনতিবিলম্বে এই ভোগান্তি থেকে মুক্তি চান।

পথচারীদের জোর দাবি সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেন দ্রুত ময়লা ফেলার জন্য একটি নির্দিষ্ট ওয়ালসহ আধুনিক ডাস্টবিনের ব্যবস্থা করা হয়।

পরিবেশবিদদের মতে, খোলা জায়গায় এভাবে বর্জ্য ফেলে রাখলে তা শুধু বায়ু দূষণই করে না, বরং বৃষ্টির পানিতে ধুয়ে জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।

স্মার্ট নগরী গড়ার অংশ হিসেবে ঘনবসতিপূর্ণ এই ওয়ার্ডটিতে দ্রুত বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন জরুরি।

Manual3 Ad Code

এলাকাবাসী আশা করছেন, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সংশ্লিষ্টরা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৫৭ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31