- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
» ঢাকার মঞ্চে নাট্যায়ন সিলেটের ‘মহাকালের অন্তর্যাত্রা’
প্রকাশিত: ১৭. জুন. ২০২৬ | বুধবার
নিউজ ডেস্কঃ
আজ ১৮ জুন ২০২৬খ্রি. বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত “নতুন নাটকের উৎসব-২০২৬” এ মঞ্চস্থ হতে যাচ্ছে নাট্যায়ন সিলেটের বহুল প্রশংসিত প্রযোজনা “মহাকালের অন্তর্যাত্রা”।
নাটকটি মঞ্চস্থ হবে সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে।
২০২৫ সালে সারা দেশে মঞ্চস্থ হওয়া নতুন নাটকগুলোর মধ্য থেকে নির্বাচিত আটটি নাটকের অন্যতম হিসেবে স্থান করে নিয়েছে নন্দিত নাট্যকার ও নাট্যনির্দেশক মোস্তাক আহমেদ নির্দেশিত এবং এখলাছ আহমেদ তন্ময় রচিত নাট্যায়ন সিলেট এর প্রযোজনায় নাটক “মহাকালের অন্তর্যাত্রা”।
সিলেট বিভাগের প্রতিনিধিত্বকারী নাটক হিসেবে “মহাকালের অন্তর্যাত্রা” জাতীয় পর্যায়ে মঞ্চস্থ হওয়া নাট্যায়ন সিলেটের জন্য যেমন গৌরবের, তেমনি সিলেটের নাট্যাঙ্গনের জন্যও একটি গুরুত্বপূর্ণ অর্জন।
নাটকটি এমন এক রহস্যময় জগতের গল্প বলে, যেখানে আত্মহত্যার মাধ্যমে জীবন শেষ করা কয়েকজন মানুষ মৃত্যুর পর এসে দাঁড়ায় জীবন ও মৃত্যুর মধ্যবর্তী এক অনির্বচনীয় অস্তিত্বে।
সেখানে তারা নিজেদের সিদ্ধান্তের মুখোমুখি হয়, অনুশোচনায় দগ্ধ হয় এবং উপলব্ধি করতে শুরু করে জীবনের প্রকৃত মূল্য।
এই যাত্রায় এক রহস্যময় মেসেঞ্জার তাদের সামনে তুলে ধরেন জীবনের অপরিসীম গুরুত্ব এবং প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে বেঁচে থাকার দর্শন।
নির্দেশক মোস্তাক আহমেদ নাটকটিতে জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণকে ইল্যুশনধর্মী এক মঞ্চভাষায় উপস্থাপনের চেষ্টা করেছেন। নাটকটির রচয়িতা এখলাছ আহমেদ তন্ময়ের মূল ভাষ্য- “দুঃখ, কষ্ট ও হতাশা মানুষের জীবনেরই অংশ; কিন্তু সংকটের কাছে আত্মসমর্পণ নয়, বরং তাকে মোকাবিলা করাই মানুষের সহজাত ধর্ম।”
নাটকটিতে অভিনয় করছেন মোস্তাক আহমেদ, এখলাছ আহমেদ তন্ময়, রুবেল আহমদ রাজ, শিপন আহমদ, এনামুল হক সামি, রিংকু মালাকার, মো. সাদমান তন্ময় আদিয়ান, পারভেজ আহমদ এবং রীমা দাস।
নেপথ্যে সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন নজরুল ইসলাম মনজুর ও তুহিন খান। মঞ্চ ও পোশাক পরিকল্পনা করেছেন মোস্তাক আহমেদ, আলোক পরিকল্পনা ও প্রক্ষেপণে খোয়াজ রহিম সবুজ এবং আবহ সঙ্গীত পরিকল্পনা ও প্রয়োগে রয়েছেন রীমা দাস ও উত্তম কাব্য।
জীবনের প্রতি দায়বদ্ধতা, হতাশার বিরুদ্ধে প্রতিরোধ এবং নতুন করে বেঁচে ওঠার প্রত্যয়কে কেন্দ্র করে নির্মিত “মহাকালের অন্তর্যাত্রা” সমকালীন সমাজের জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।
নাট্যায়ন সিলেটের পক্ষ থেকে নাট্যপ্রেমী ও সংস্কৃতিমনা সকল দর্শককে আজকের প্রদর্শনী উপভোগের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে ১০৩ বার
সর্বশেষ খবর
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর