- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» সিলেট জেলা কর আইনজীবী সমিতির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশিত: ১৬. জুন. ২০২৬ | মঙ্গলবার
স্মার্ট কর ব্যবস্থা গঠনে আইনজীবীদের ভূমিকা অপরিসীম : কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা
নিউজ ডেস্কঃ
কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, বর্তমান সময়ে স্মার্ট কর ব্যবস্থার আধুনিকায়ন ও সঠিক রাজস্ব আহরণে কর আইনজীবীদের ভূমিকা অপরিসীম।
প্রশিক্ষণ কর্মশালা আইনজীবীদের আইনি জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে, যা একটি দক্ষ ও স্মার্ট কর ব্যবস্থা গঠনে সহায়ক হবে।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা এখন ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের পথে এগিয়ে চলছি। কর বিভাগকেও সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও অনলাইনমুখী করা হচ্ছে।
করদাতারা যাতে কোনো হয়রানি ছাড়া সহজে ই-রিটার্ন দাখিল করতে পারেন, সে বিষয়ে আইনজীবীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আপনারা যত বেশি দক্ষ হবেন, সরকারের রাজস্ব আহরণ তত বেশি গতিশীল হবে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে নগরীর মেন্দিবাগস্থ একটি অভিজাত হোটেলের মিলনায়তনে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান এর পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কর অঞ্চল সিলেটের উপ কর কমিশনার (হেড কোয়ার্টার) মো. গোলাম কিবরিয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, নতুন কর আইন সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রতিটি আইনজীবীর জন্য আবশ্যক।
আইন পরিবর্তনের সাথে সাথে নিজেদের আপডেট না রাখলে পেশাগত দক্ষতা ধরে রাখা সম্ভব নয়।
এই কর্মশালা আইনি জটিলতা নিরসনে আইনজীবীদের মাঠ পর্যায়ে কাজ করতে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।
দিনব্যাপী এই কর্মশালায় মূল প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন, প্রখ্যাত আয়কর আইনজীবী ও অর্থ বিষয়ক বিশেষজ্ঞ আলী আকবর চৌধুরী, এফসিপিএ।
তিনি প্রশিক্ষণার্থীদের কর আইনের বিভিন্ন জটিল বিষয়, নতুন আইন ও আইনি প্রক্রিয়ার নানা দিক অত্যন্ত সহজ ও প্রাতিষ্ঠানিক উপায়ে উপস্থাপন করেন।
কর্মশালায় সিলেট জেলা কর আইনজীবী সমিতির সিনিয়র, জুনিয়র সদস্য আইনজীবীরা অংশ নেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৬৭ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর