- বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : খন্দকার মুক্তাদির
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে দুই দিনব্যাপী সাহিত্য প্রতিযোগিতা সম্পন্ন
- শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মরণে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
- নিয়ম মেনেই সিলেট রেলওয়ে পার্কিংয়ের ইজারা নেওয়া হয়েছে, অপপ্রচার চালানো হচ্ছে’
- সিলেটে পাঠানটুলা জামেয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
- ছাতকে চুরি মামলার আসামি সহ দুইজন গ্রেফতার
- ঢাকার মঞ্চে নাট্যায়ন সিলেটের ‘মহাকালের অন্তর্যাত্রা’
- সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- প্রধানমন্ত্রীকে সিলেটে স্বাগত জানাতে সিলেট মহানগর বিএনপির প্রস্তুতিসভা
- সিসিকের ২৩নং ওয়ার্ডে খোলা জায়গায় ময়লার স্তূপ, দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি
» সিলেটের জৈন্তাপুরে বন্যার পানিতে ডুবে নিহত ৩ জনের পরিবারে জামায়াতের আর্থিক অনুদান
প্রকাশিত: ০৩. জুলাই. ২০২৪ | বুধবার
মানবিক কাজে জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে আছে : এডভোকেট জুবায়ের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, চলমান বন্যায় জৈন্তাপুরে ৩ জন নিহতের ঘটনায় আমরা মর্মাহত। প্রিয়জন হারানোর বেদনা কোন কিছু দিয়েই পূরণ হওয়ার নয়।
তিনি বলেন, সিলেটে বর্তমানে দফায় দফায় বন্যার মুল কারণ হচ্ছে অপরিকল্পিত উন্নয়ন ও সমন্বিত উদ্যোগের অভাব। জনগনের সরকার প্রতিষ্ঠিত না থাকায় রাষ্ট্রের কোন স্তরে আজ জবাবদিহিতা নেই। জুলুম-নির্যাতনের মাধ্যমে অবৈধ সরকারের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার ষড়যন্ত্র চলছে।
তিনি বুধবার (৩ জুলাই) সিলেট জেলা উত্তর জামায়াতের উদ্যোগে সাম্প্রতিক বন্যার পানিতে নিহত ৩ জনের পরিবারের মাঝে পৃথক নগদ আর্থিক অনুদান প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জৈন্তাপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী গোলাম কিবরিয়ার পরিচালনায় অনুষ্ঠিত আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা উত্তরের আমীর হাফেজ আনোয়ার হোসেইন খান এবং সেক্রেটারী জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মারুফ আহমদ ও সেক্রেটারী মহসিন আলম, দরবস্ত ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, চারিকাটা ইউনিয়নের আমীর মাওলানা কামাল উদ্দীন, রিয়াজুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি গিয়াস উদ্দিন, শ্রমিক নেতা শামীম আহমদ, জামায়াত নেতা আব্দুল মতিন, ডাঃ আব্দুল্লাহ, নুরুল ইসলাম, ইমরান আহমদ, হেলাল আহমদ, হোসেইন ও সাংবাদিক বিলালুর রহমান প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৪০৭ বার
সর্বশেষ খবর
- বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : খন্দকার মুক্তাদির
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে দুই দিনব্যাপী সাহিত্য প্রতিযোগিতা সম্পন্ন
- শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মরণে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
- নিয়ম মেনেই সিলেট রেলওয়ে পার্কিংয়ের ইজারা নেওয়া হয়েছে, অপপ্রচার চালানো হচ্ছে’
- সিলেটে পাঠানটুলা জামেয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- হাসপাতাল চালুর উদ্যোগে প্রধানমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীকে সিলেট বিভাগ গণদাবী পরিষদের অভিনন্দন
- সিলেট জেলা কর আইনজীবী সমিতির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
- সিলেটে অনূর্ধ্ব-১৫ জেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন
- বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
- রক্তদাতা মানবতার শ্রেষ্ঠ সৈনিক


