- সিলেটবাসীকে মহানগর জামায়াতের ঈদুল আযহার শুভেচ্ছা
- সিলেটবাসীকে মাওলানা হাবিবুর রহমানের ঈদুল আযহার শুভেচ্ছা
- জিলহজ মাসের ফজিলত ও করণীয়; কুরআন ও সুন্নাহর আলোকপাত
- ৩২ নম্বর ওয়ার্ডের নাথপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময়
- সিলেটে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু ফাহিমার পরিবারের পাশে জামায়াত
- দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন
- সুনামগঞ্জ জেলাবাসী সহ সবাইকে মিজান চৌধুরীর ঈদ শুভেচ্ছা
- অভিষেক ও ফ্যামিলি ডে উদযাপনের সিদ্ধান্ত; দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা
- প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ
- ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীকে কয়েস লোদীর শুভেচ্ছা
» হ্যাড ক্যাপ বিতরণে উচ্ছ্বসিত শ্রমিক গানে গানে শ্রমিকের পাশে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট
প্রকাশিত: ০১. মে. ২০২৪ | বুধবার
ডেস্ক নিউজঃ
মহান মে দিবস উপলক্ষে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আজ পহেলা মে বুধবার (১লা মে) সকাল ১০টায় কদমতলী নতুন বাসষ্ট্যান্ড এলাকায় শ্রমিকদের সাথে মে দিনের গান পরিবেশন ও শ্রমিক ভাই বোনদের মাঝে হেডক্যাপ বিতরণ করে।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি রজত কান্তি গুপ্ত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, নাট্য পরিষদের সাবেক সহ-সভাপতি খোয়াজ রহিম সবুজ, নাট্য সংগঠক নীলাঞ্জন দাশ টুকু।
বিশিষ্ট গণসংগীতশিল্পী অংশুমান দত্ত অঞ্জন এর দরাজ কণ্ঠে শ্রমিক ভাইবোনদের সামনে গানে গানে মে দিবসের সংহতি জানানো হয়।
সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে সমবেত শ্রমিকরা ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে আনন্দ করেন।
অনুষ্ঠানে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর পক্ষ থেকে দুই শতাধিক শ্রমিকের মাথায় হ্যাডক্যাপ পরিয়ে দেয়া হয়। সংহতি জানানো হয় শ্রমিকদের নায্য দাবির প্রতি।
সভাপতির বক্তব্যে রজত কান্তি গুপ্ত বলেন, আমরা আমাদের মঞ্চে, নাটকে, গানে, কবিতা, নৃত্য, চিত্রকলায় শ্রমিকের কথা বলি, অধিকারের কথা বলি, সম্মানের কথা বলি।
তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমিকদের অবদান সবচেয়ে বেশী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় শ্রমিকের ঘাম জড়িয়ে আছে।
তিনি শ্রমিকদের উন্নত, নিরাপদ, স্বাস্থ্যকর জীবন এবং ন্যায় সংগত যৌক্তিক দাবি বাস্তবায়নে শ্রমিক বান্ধব সরকারের প্রতি অনুরোধ জানান।
এসময়ে শ্রমিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের শ্রমিকরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৩৫ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


