শিরোনামঃ-

» ছাতকের দোলারাবাজারে বিএনপি অঙ্গ-সংগঠনের ইফতার

প্রকাশিত: ২৪. মার্চ. ২০২৪ | রবিবার


Manual5 Ad Code

আওয়ামী দুঃশাসনে দেশে নিরব দুর্ভিক্ষ চলছে : মিজানুর রহমান চৌধুরী

ছাতক প্রতিনিধিঃ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে একাদশ সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রতিদ্বন্দ্বি প্রার্থী মিজানুর রহমান চৌধুরী বলেন, ৭ জানুয়ারীর কথিত ডামি নির্বাচনে গঠিত অবৈধ ডামি সরকার আরো বেপরোয়া হয়ে উঠেছে। তারা রমজান মাসে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে। এমনিতেই নিত্যপণ্যের উর্ধ্বগতির কারণে প্রান্তিক জনগোষ্ঠী কষ্টে দিনাতিপাত করছে। আর সরকার লুটপাট ও দুর্নীতির মাধ্যমে নিজেদের আখের গোছাতে ব্যস্ত রয়েছে। পুরো বাজার ব্যবস্থাকে দলীয় সিন্ডিকেটের হাতে ছেড়ে দেয়ার কারণে মানুষ রমজান মাসে খেজুরও খেতে পারছেনা। আওয়ামী দুঃশাসনের ফলে দেশে নিরব দুর্ভিক্ষ চলছে। এথেকে জাতিকে মুক্ত করতে আওয়ামী বাকশালীদের হঠাতে হবে। হামলা-মামলা, জুলুম-নিপীড়নে আমরা ভীত নই। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে চলবে।
Manual3 Ad Code

তিনি রবিবার (২৪ মার্চ) সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সম্মানে দোলারবাজার ইউনিয়ন যুবদল সভাপতি সুরমান আহমদের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

দোলারবাজার ইউনিয়ন যুবদল সভাপতি সুরমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ আবু হুরায়রা ছুরত, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদিন মহি, দোলারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দ মনসুর আহমদ, মুজাহিদুর রহমান হিরা, কামাল তালুকদার, সামিম আহমাদ, মানিক মিয়া, মুসফিক আহমদ ও মতিউর রহমান প্রমূখ।

Manual4 Ad Code

অনুষ্ঠান ছাতক উপজেলা ও দোলারবাজার ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৫৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30