শিরোনামঃ-

» জালালাবাদ থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ২৬. জানুয়ারি. ২০২৪ | শুক্রবার


Manual7 Ad Code
ডেস্ক নিউজঃ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আওতাধিন জালালাবাদ থানা শ্রমিক কল্যাণের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে নগরীর মদিনা মার্কেট এলাকায় অসহায় শীতার্ত শ্রমজীবিদের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
Manual1 Ad Code

জালালাবাদ থানা শ্রমিক কল্যাণের সভাপতি মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহেলের   পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক  মাওলানা সাজ্জাদুর রহমান।

Manual5 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখে ও উপস্থিত ছিলেন, জালালাবাদ থানা সহ সভাপতি আব্দুল হান্নান চৌধুরী শ্রমিক নেতা বিলাল আহমদ, আশরাফুল আলম ফাহাদ ও রুহুল আমীন জগলু প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, সিলেটে শীত বাড়ার সাথে সাথে টান্ডাজনিত রোগ বাড়ছে। এতে দুর্ভোগে পড়েছেন হতদরিদ্র অসহায় মানুষ।

Manual6 Ad Code

বিশেষ করে শ্রমজীবী মানুষদের দুর্দশা বহুলাংশে বেড়েছে। তারা হাড়ভাঙ্গা পরিশ্রম করেও পরিবারের মুখে ঠিকমতো আহার তুলে দিতে পারছেনা।
শীত নিবারণ করবে কীভাবে। তাই আমাদেরকে সমাজের অসহায় হতদরিদ্র শ্রমিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে হবে। এই শীতে তাদের শীত নিবারণে সকলের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।

এই সংবাদটি পড়া হয়েছে ২১৪ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031