শিরোনামঃ-

» সিলেট মহানগর বিএনপির লিফলেট বিতরণ

প্রকাশিত: ০৪. জানুয়ারি. ২০২৪ | বৃহস্পতিবার

Manual3 Ad Code

অবৈধ ক্ষমতার সিংহাসন থেকে অবশ্যই সরকারকে নামতে হবে : নাসিম হোসাইন

ডেস্ক নিউজঃ

Manual6 Ad Code

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, সরকার একতরফা নির্বাচন করে পার পাবে না। তাই অচিরেই ক্ষমতা ছেড়ে পালাতে হবে। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা শত বাধা-বিপত্তি-গ্রেপ্তার-হুলিয়া উপেক্ষা করে রাস্তায় নেমেছে। আমরা এক নই, আমাদের সাথে জনগণও রাস্তায় নামছে। দুর্জয় সাহস নিয়ে তারা সংগ্রাম করছে, লড়াই করছে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য।

Manual2 Ad Code

তিনি আরো বলেন, সরকার যত নীল-নকশা করুক না কেন, তারা পার পাবে না। অবৈধভাবে ক্ষমতার সিংহাসন থেকে অবশ্যই সরকারকে নামতে হবে। তাই আগামী ৭ জানুয়ারি ডামি ভোটের নির্বাচন বর্জন করুন। ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীগণ দায়িত্ব পালনে বিরত থাকার আহবান জানান।

বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বিকেল সাড়ে ৩টায় কুমারপাড়া এলাকায় লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual4 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী, নজিবুর রহমান নজিব, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, হুমায়ুন আহমেদ মাসুক, শেখ কবির আহমদ, সুয়াইব আহমদ সোয়েব, নাদির খান, মঞ্জুরুল হাসান মঞ্জু, মোঃ লুৎফুর রহমান মোহন, খায়রুল ইসলাম খায়ের, মোঃ বাচ্চু মিয়া, তাজ উদ্দিন মাসুম, সবুর আহমদ খান, মিজান আহমদ, সেলিম আহমদ সেলু, মোঃ রফিকুল ইসলাম রফিক, কামাল আহমদ, দেওয়ান জাকির, সৈয়দ লোকমানুজ্জামান, আলমগীর বক্স চৌধুরী শোয়েব, সোলেমান আহমদ সুমন, আব্দুল মান্নান, সাহিদুল ইসলাম কাদির, মঈনুল ইসলাম, আলী হায়দার মজনু, নজরুল ইসলাম, মালেক আহমদ (১১নং ওয়ার্ড), বদরুল ইসলাম, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন, মহিবুর রহমান মুহিব, ওজি মোহাম্মদ কাওসার, সিরাজুল ইসলাম, খুর্শেদ আলম খুশু, আব্দুল মুমিন, ইফতেখার আহমদ পাবেল, এনামুল আজিজ ম্ন্নুা, মোস্তাক আহমদ, হারুনুর রশিদ হারুন, নাহিয়ান আহমদ রিপন সহ অসংখ্য নেতাকর্মী।

এই সংবাদটি পড়া হয়েছে ২২৯ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031