শিরোনামঃ-

» শীতার্তদের মধ্যে বাসদ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ০৪. জানুয়ারি. ২০২৪ | বৃহস্পতিবার


Manual6 Ad Code

ডেস্ক নিউজঃ

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে শীতার্ত মানুষের পাশে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকাল ৪টায় টুকেরবাজার ইউনিয়নের নয়াবাজারে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে স্হানীয় সংগঠক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, জেলা শাখার সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, স্হানীয় সংগঠক নুরুল ইসলাম আনোয়ার হোসেন কুটি, সুমন মিয়া প্রমূখ।

এখানে উল্লেখ্য প্রয়াত উমরান জুবায়ের চৌধুরী স্মরণে তাঁর পিতা বাসদ সিলেট জেলা শাখার সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন এর সার্বিক তত্ত্বাবধানে ২য় দিনের মতো শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

Manual6 Ad Code

শীতবস্ত্র বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক -অর্থনৈতিক সংকটে সবচেয়ে দুর্ভোগের মধ্যে আছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। প্রতিদিন বাড়ছে নিত্যপণ্যের দাম; কিন্তু বাড়ছে না শ্রমজীবী মানুষের আয়।

Manual1 Ad Code

নেতৃবৃন্দ বলেন, যেকোন দুর্যোগে দুর্ভোগে পড়তে হয় শ্রমজীবী মানুষদের।

Manual4 Ad Code

নেতৃবৃন্দ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং বাসদ এর তহবিলে শীতবস্ত্র দিয়ে সহযোগিতার জন্য সবার প্রতি আহ্বান জানান।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২০৪ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031