- সিলেটবাসীকে মহানগর জামায়াতের ঈদুল আযহার শুভেচ্ছা
- সিলেটবাসীকে মাওলানা হাবিবুর রহমানের ঈদুল আযহার শুভেচ্ছা
- জিলহজ মাসের ফজিলত ও করণীয়; কুরআন ও সুন্নাহর আলোকপাত
- ৩২ নম্বর ওয়ার্ডের নাথপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময়
- সিলেটে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু ফাহিমার পরিবারের পাশে জামায়াত
- দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন
- সুনামগঞ্জ জেলাবাসী সহ সবাইকে মিজান চৌধুরীর ঈদ শুভেচ্ছা
- অভিষেক ও ফ্যামিলি ডে উদযাপনের সিদ্ধান্ত; দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা
- প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ
- ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীকে কয়েস লোদীর শুভেচ্ছা
» শীতার্ত মানুষের পাশে দাঁড়ান : বাসদ
প্রকাশিত: ০৩. জানুয়ারি. ২০২৪ | বুধবার
ডেস্ক নিউজঃ
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে শীতার্ত মানুষের পাশে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বুধবার (৩ জানুয়ারি) বিকাল ৫টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয় থেকে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, জেলা শাখার সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন,চা শ্রমিক ফেডারেশনের রত্না বসাক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ইউসুফ আলী, শফিকুল ইসলাম কাজল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রিতম দাস, আনোয়ার হোসেন প্রমূখ।
এখানে উল্লেখ্য, প্রয়াত উমরান জুবায়ের চৌধুরী স্মরণে তার পিতা বাসদ সিলেট জেলা শাখার সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন এর সার্বিক তত্ত্বাবধানে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে।
শীতবস্ত্র বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক -অর্থনৈতিক সংকটে সবচেয়ে দুর্ভোগের মধ্যে আছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। প্রতিদিন বাড়ছে নিত্যপণ্যের দাম; কিন্তু বাড়ছে না শ্রমজীবী মানুষের আয়। নেতৃবৃন্দ বলেন, যেকোন দুর্যোগে দুর্ভোগে পড়তে হয় শ্রমজীবী মানুষদের।
নেতৃবৃন্দ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং বাসদ এর তহবিলে শীতবস্ত্র দিয়ে সহযোগিতার জন্য সবার প্রতি আহ্বান জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ১৮৬ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


