শিরোনামঃ-

» ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন বর্জনের আহ্বান : বাসদ

প্রকাশিত: ২৪. ডিসেম্বর. ২০২৩ | রবিবার

Manual2 Ad Code

ডেস্ক নিউজঃ

Manual2 Ad Code

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।

রবিবার (২৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় আম্বরখানা এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে নেতৃত্ব দেন সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর, জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের শফিকুল ইসলাম কাজল, জাহেদ আহমদ,কৃষক ফ্রন্টের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুমন বিশ্বাস, সংগ্রাম পরিষদের বিলাল আহমদ, মালেক মিয়া, মোহসিন আহমদ, জালাল উদ্দিন, খালেক মিয়া,দিনাজ আহমদ প্রমূখ।

Manual1 Ad Code

গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, সরকার যেকোন মূল্যে ক্ষমতায় থাকার জন্য ২০১৪ ও ২০১৮ সালের মত আরেকটি প্রহসনের নির্বাচন করতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে।এ ধরনের একতরফা নির্বাচন আয়োজন দেশকে চরম রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক মহাবিপর্যয় ও সংঘাতের দিকে ঠেলে দিয়েছে।

৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন করে বর্তমান সরকার পুনরায় ক্ষমতাসীন হলে কর্তৃত্ববাদী-ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত হবে, জনগণের উপর দমন-পীড়ন, শোষণ-নির্যাতন বহুগুণে বাড়বে।

Manual7 Ad Code

নেতৃবৃন্দ ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন বর্জনের জন্য জনগণের প্রতি আহ্বান।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২০৭ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930