শিরোনামঃ-

» বিজয় দিবসে সিলেট সড়ক ও জনপদের আলোচনা সভা ও দোয়া

প্রকাশিত: ১৬. ডিসেম্বর. ২০২৩ | শনিবার

Manual1 Ad Code

ডেস্ক নিউজঃ

সিলেট সড়ক ও জনপদের সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ফজলে রব্বে বলেছেন, আজ শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস। বিজয়ের ৫২তম বর্ষ। হাজার বছরের গর্বিত বাঙালি জাতির বীরত্বের অবিস্মরণীয় দিন। একাত্তরের আজকের দিনে পরাধীনতার শৃঙ্খল ভেঙে চূড়ান্ত বিজয় অর্জন করে বাঙালি জাতি।

Manual8 Ad Code

মহান দিবসের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। কবি সুকান্ত ভট্রাচার্যে কবিতা:- ‘সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জলে পুড়ে ছারখার তবো মাথা নোয়াবার নয়, কবিতার উদ্ধৃতি দিয়ে তিনি আরো বলেন, ১৯৭১ সালের এই দিনে পরাধীনতার শৃঙ্খল ভেঙে চূড়ান্ত বিজয় অর্জন করে বাঙালি জাতি। পৃথিবীর মানচিত্রে স্বাধীন ভূখণ্ড হিসেবে অস্তিত্ব জানান দেয় বাংলাদেশ। লাল-সবুজ পতাকার অধিকার প্রতিষ্ঠার পথটি মোটেও সহজ ছিল না। শুরুটা হয়েছিল ভাষার অধিকার প্রতিষ্ঠার লড়াই দিয়ে। প্রথম আগুন জ্বলে বায়ান্ন’র ২১ ফেব্রুয়ারি। ফাগুনের আগুনে ভাষা আন্দোলনের দাবি আর উন্মাতাল গণমানুষের মুষ্টিবদ্ধ হাত একাকার হয়ে যায় সেদিন। ভাষার জন্য বুকের রক্ত ঝরায় বাঙালি। ষট্টি, ঊনসত্তর ও সত্তরের নির্বাচন শেষে একাত্তরে তীব্রতর হয় বাঙালির স্বাধীনতার স্পৃহা। ততদিনে শেখ মুজিবুর রহমান হয়ে উঠেছেন দিশেহারা জাতির কাণ্ডারি। শেখ মুজিবের নেতৃত্বের দূরদর্শিতায় ভীত হয়ে পাকিস্তানিরা আঁকতে থাকে ষড়যন্ত্রের নতুন নকশা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশেন দিকে এগিয়ে যাচ্ছে দেশ। ফজলে রব্বে আরো বলেন, প্রত্যেক বাঙালীর ইতিহাস জানা অত্যন্ত প্রয়োজন। ইতিহাস না জানলে সামনে সহজে অগ্রসর হওয়া যায় না। সবার ভেতরে আলো থাকলে সে আলোয় অন্য আলোকিত হবে।

শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে সিলেট নগরীর তোপখানাস্থ সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তর সিলেট জোন এর অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয়ের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

সড়ক ও জনপদ সিলেট জোনের নির্বাহী প্রকৌশলী আমির হোসেনের সভাপতিত্বে ও সহকারী প্রকৌশলী খন্দকার আনিসুল হক এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সওজের তত্ত্বাবধারক প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ, মেকানিক্যাল বিভাগের তত্ত্বাবধারক প্রকৌশলী ফিরোজ আক্তার, সিলেট সওজের ফেরী বিভাগের প্রকৌশলী আব্দুল আওয়াল, বিশ্বনাথ সড়ক উপ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মাহমুদুল হাসান, সওজের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, সিলেট সড়ক ও জনপদের উপ সহকারী প্রকৌশলী মোহাম্মদ খালেদুর রহমান প্রমুখ।

Manual2 Ad Code

উপস্থিত ছিলেন, ফটো সাংবাদিক মো. দুলাল হোসেন, শেখ জাবেদ আহমদ এমরান (জাবেদ এমরান) সিলেট সওজের উপ সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, শাহাদাৎ হোসেন, আরিফ হোসাইন, জাকির হোসেন, মোহাম্মদ আলী, ফেরী বিভাগের উচ্চমান সহকারী সামছুল হক, বিশ্বনাথ সওজের নুরুল ইসলাম, সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, সওজের গোলাপগঞ্জের সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন চৌধুরী, অনুরুপ দেব চৌধুরী, সাজ্জাদুর রহমান, আব্দুল বারী ও সিলেট সওজের বেলায়েত হোসেন ভুঁইয়া প্রমুখ।

Manual7 Ad Code

সভার শুরুতে মহাগ্রন্থ পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত ও অনুষ্ঠান শেষে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন তোপখানা জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ মোহাম্মদ আব্দুল ওয়াহেদ।

এই সংবাদটি পড়া হয়েছে ২০২ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031