- সিলেটবাসীকে মহানগর জামায়াতের ঈদুল আযহার শুভেচ্ছা
- সিলেটবাসীকে মাওলানা হাবিবুর রহমানের ঈদুল আযহার শুভেচ্ছা
- জিলহজ মাসের ফজিলত ও করণীয়; কুরআন ও সুন্নাহর আলোকপাত
- ৩২ নম্বর ওয়ার্ডের নাথপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময়
- সিলেটে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু ফাহিমার পরিবারের পাশে জামায়াত
- দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন
- সুনামগঞ্জ জেলাবাসী সহ সবাইকে মিজান চৌধুরীর ঈদ শুভেচ্ছা
- অভিষেক ও ফ্যামিলি ডে উদযাপনের সিদ্ধান্ত; দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা
- প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ
- ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীকে কয়েস লোদীর শুভেচ্ছা
» জমির আহমদ চিরস্মরণীয় হয়ে থাকবেন : শফিক চৌধুরী
প্রকাশিত: ১৬. ডিসেম্বর. ২০২৩ | শনিবার
ডেস্ক নিউজঃ
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জমির আহমদ একজন সমাজসেবী ও শিক্ষানুরাগী ছিলেন। তিনি আমেরিকা থেকেও ১৯৬৯ সালে এই এলাকার মানুষকে শিক্ষার আলো দেখাতে স্কুলটি প্রতিষ্ঠা করেন। তখনকার সময়ে অবহেলিত এই অঞ্চলে শিক্ষার মান উন্নয়নে তিনি শিক্ষার ফুল ফুটিয়ে গেছেন। জমির আহমদ যে কাজ করে গেছেন আজীবন মানুষ তাকে মনে রাখবে। তিনি বেঁচে থাকবেন তার কর্মের মাঝে।
তিনি শনিবার (১৬ ডিসেম্বর) বিকাল ৩টায় জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব জমির আহমদের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন শিক্ষা বান্ধব সরকার। এই সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে তা আগে কখনো হয় নি। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বড় বড় বিল্ডিং হয়েছে। শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা দিতে কম্পিউটার ল্যাব তৈরি করা হয়েছে। বর্তমান সরকার দেশের জন্য, জনগণের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। পরিশেষে তিনি মহান বিজয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের ও জমির আহমদের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন।
জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মঞ্জুর আহমদের সভাপতিত্বে ও অত্র বিদ্যালায়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক অজিত চন্দ্র দেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহ-সভাপতি শেরওয়ান আহমদ, ৬নং বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. সিরাজুল ইসলাম, মো. লুৎফুর রহমান, সাজ্জাদ আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবাসী কমিউনিটি নেতা মামুন খান, জেলা যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সাইফুর রহমান রাজন, ওসমানীনগর উপজেলা যুবলীগ নেতা মাসুদ আলী মেম্বার, জাকারিয়া আহমদ, ফয়সল আহমদ, জেলা ছাত্রলীগ নেতা সাদিকুর রহমান খোকা, উপজেলা ছাত্রলীগ নেতা তারেক মনোয়ারসহ এত্র এলাকার অভিভাবকবৃন্দ, সাংবাদিক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২১২ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


