শিরোনামঃ-

» এডভোকেট মোমিন ও মকসুদের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলা : মহানগর যুবদলের নিন্দা

প্রকাশিত: ০২. নভেম্বর. ২০২৩ | বৃহস্পতিবার

Manual4 Ad Code

ডেস্ক নিউজঃ

সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, মহানগর যুবদল নেতৃবৃন্দ। অবিলম্বে ষড়যন্ত্রমূলক মামলাসমূহ প্রত্যাহারের জন্য দাবী জানান তারা।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (২ নভেম্বর) এক বিবৃতিতে সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক ও সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, ফ্যাসিস্ট সরকার বিরোধী মত দমনে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করছে। জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে সরকারী দলের লাঠিয়াল বাহিনীতে পরিনত করা হয়েছে।

Manual7 Ad Code

দেশে আইন ও মানবাধিকার বলতে কিছু নেই। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে দমিয়ে রাখতে হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতনের স্টীম রোলার চালানো হচ্ছে।

Manual8 Ad Code

এরই অংশ হিসেবে সিলেট জেলা যুবদলের সংগ্রামী সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ সহ দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে। হামলা-মামলা, জুলুম-নিপীড়ন চালিয়ে ফ্যাসিবাদের শেষ রক্ষা হবেনা।

অবিলম্বে যুবনেতা এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও মকসুদ আহমদসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে। কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোন পাতানো নির্বাচন সফল হতে দেয়া হবেনা।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৬৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930