শিরোনামঃ-

» সিলেট মহানগর বিএনপির প্রচার মিছিল বৃহস্পতিবার

প্রকাশিত: ২৯. এপ্রিল. ২০২৬ | বুধবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
আগামীকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ৩টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রার মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে এক বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হবে।

উক্ত মিছিলে মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, থানা বিএনপির নেতৃবৃন্দ, মহানগরীর ৪২টি ওয়ার্ডের সকল পর্যায়ের নেতাকর্মী এবং মহানগর বিএনপির আওতাধীন সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক মোঃ ইমদাদ হোসেন চৌধুরী।

Manual1 Ad Code

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ প্রচার মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে সফল ও স্মরণীয় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৮৬ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930