শিরোনামঃ-

» তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

প্রকাশিত: ২৯. এপ্রিল. ২০২৬ | বুধবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও পথসভা করেছে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে নগরীর রিকাবীবাজার পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়।

Manual2 Ad Code

ব্যানার ও স্লোগানে মুখরিত মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুব এর সভাপতিত্বে ও  সদস্য সচিব আফসার খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, দেশনায়ক তারেক রহমানের এই সফর সিলেটবাসীর জন্য এক নতুন দিগন্তের উন্মোচন।

দীর্ঘ ১৭ বছরের দুঃশাসন ও বঞ্চনার অবসান ঘটিয়ে তিনি আজ প্রধানমন্ত্রী হিসেবে আমাদের মাঝে আসছেন।

Manual8 Ad Code

তার এই আগমনে সিলেটের মাটি ও মানুষের মাঝে যে প্রাণের স্পন্দন জেগেছে, তা আগামী ২ মে’র প্রতিটি কর্মসূচীর সফলতার মাধ্যমে আমরা প্রমাণ দেব।

সভাপতির বক্তব্যে ভিপি মাহবুব বলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর দেশনায়ক তারেক রহমানের এটাই প্রথম সিলেট সফর।

গত ১৭ বছর ধরে সিলেটবাসী চরম অবহেলার শিকার হয়েছে; রাস্তাঘাটের বেহাল দশা থেকে শুরু করে বিমানের ভাড়ার বৈষম্য-সব মিলিয়ে সাধারণ মানুষ দিশেহারা ছিল।

Manual3 Ad Code

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, জননেতা তারেক রহমানের এই সফরের মাধ্যমেই সিলেটের সকল পুঞ্জীভূত সমস্যার সমাধান হবে।

আগামী ২ মে’র সকল কর্মসূচিতে মহানগরীর ৪২টি ওয়ার্ড ও ৬টি জোনের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সারিবদ্ধভাবে উপস্থিত থেকে কর্মসূচি সফল করবেন বলে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাছুম রাজ্জাক রুমেল, যুগ্ম আহ্বায়ক আবদুল হাসিম জাকারিয়া, রুনু আহমেদ, সৈয়দ আমীর  উসমান হারুণ পনির সহ সদস্যদের মধ্যে তছির আলী, রেজা মজিদ, মিছবাহ আহমদ জেহিন, জাকারিয়া মোহাম্মদ সাকের, ফাহিম আহমদ চৌধুরী, মেহেদী হাসান সপু, আবির হাসান মুহিন, অ্যাডভোকেট ইকবাল হুসাইন, জিয়াউর রহমান, ইবনে জাহান তানভীর, রায়হান উদ্দিন রাজু, শামীম চৌধুরী, গোলাম মোস্তফা, আবদুস ছালাম, সোবহান আজাদ, সামাদ হোসেন এবং মহানগরীর বিভিন্ন থানার নেতৃবৃন্দের মধ্য কামরুজ্জামান দিপু, আমজাদ হুসেন, রাসেল মিয়া, নুরুল হক মাছুম, সুলেমান খান, আবুল কালাম আজাদ, হোসেন আহমদ রুহুল, মুন্না ঘোষ, হোসেন তালুকদার, সয়েফ উদ্দিন, সৈকত ফাহাদ চৌধুরী, এস এম সাগর, মানিক মিয়া, ফজল রানা প্রমুখ।

সভা শেষে জানানো হয়, আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় সিলেট রেজিস্টারি মাঠ থেকে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বিশাল প্রচার মিছিল বের করা হবে, যেখানে মহানগর স্বেচ্ছাসেবক দলের সকল স্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ১০৩ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31