- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে ৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করুন : ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট
প্রকাশিত: ২৩. অক্টোবর. ২০২৩ | সোমবার
ডেস্ক নিউজঃ
৩ নভেম্বর ঢাকায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ সফলের লক্ষ্যে সিলেটে প্রস্তুতি সভা ২৩ অক্টোবর সোমবার বিকাল ৩টায় নগরীর কেমুসাসের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত সভায় বক্তারা বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আগামী ৩ নভেম্বর ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই মহাসমাবেশ আহবান করেছেন। উক্ত মহাসমাবেশ দেশ ও জাতির স্বার্থে ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করবে ইনশাআল্লাহ।
সভায় একই দাবীতে ২৭ অক্টোবর সিলেটের বিক্ষোভ মিছিল এবং ৩ নভেম্বরের মহাসমাবেশ সফলের জন্য ব্যাপক প্রস্তুতির বিষয়ে এবং মহাসমাবেশে সিলেট থেকে বিপুল জনশক্তি নিয়ে উপস্থিতির জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মুফতী সাঈদ আহমদ এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী আলহাজ্ব হাফিজ মাওলানা ইমাদ উদ্দিনের সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সভাপতি আলহাজ্ব নজির আহমদ, দ্বীনি সংগঠন সিলেট জেলা ছদর আলহাজ্ব ইসহাক আহমদ, জেলা সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আমীর উদ্দিন, আলহাজ্ব ফজলুল হক, মহানগর সহ সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুশ শহীদ, জেলা জয়েন্ট সেক্রেটারি মুফতি আবু তাহের মিসবাহ, সাংগঠনিক সম্পাদক হাফেজ নোমান আল ফাহাদ, নগর সাংগঠনিক হাফেজ মাওলানা মতিউর রহমান, প্রচার ও দাওয়াহ সম্পাদক রফিকুল ইসলাম রনি, জেলা প্রচার ও দাওয়াহ সম্পাদক হাফেজ মাওলানা সুলাইমান আহমদ শাহী, শ্রমিক আন্দোলন জেলা সহসভাপতি মুহাম্মদ নুরুল আমীন, নগর সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, যুব আন্দোলন জেলা সভাপতি মাওলানা বদরুল হক, ছাত্র আন্দোলন জেলা সভাপতি আরিফুল ইসলাম শামীম, নগর সভাপতি মকবুল হোসাইন সহ থানা ও উপজেলা শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৩২৩ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনায় ড্যাব কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাকিলুর রহমানের তীব্র নিন্দা ও প্রতিবাদ
- সংসদ সদস্য এবং সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ বাধ্যতামূলক ও নিশ্চিত করার দাবীতে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান
- অধিক্ষেত্র সুরক্ষা সহ পাঁচ দফা দাবিতে সিলেটে নিকাহ্ রেজিস্ট্রারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি
- সিলেটে চিকিৎসাসেবা খাতের বিভিন্ন অনিয়ম ও অসদুপায় বন্ধের দাবিতে প্রতিবাদ সভা


