শিরোনামঃ-

» সিলেটে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বলরাম জয়ন্তী ও ঝুলনযাত্রার সমাপনী

প্রকাশিত: ২৭. আগস্ট. ২০২৬ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট নগরীর ইসকন মন্দির প্রাঙ্গণে আগামীকাল শুক্রবার (২৮ আগস্ট) বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হবে শ্রীশ্রী বলরাম জয়ন্তী, শ্রীশ্রী রাধা-মাধবের শ্রীবিগ্রহ প্রতিষ্ঠার ৪র্থ বর্ষপূর্তি এবং ঝুলনযাত্রা উৎসবের সমাপনী পর্ব।

সকাল ৮টায় অনুষ্ঠিত হবে শ্রী বলরাম-কথা। এতে আলোচনা করবেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক ও ইসকন স্বামীবাগ আশ্রম (ঢাকা)-এর অধ্যক্ষ শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজ।

Manual8 Ad Code

সকাল ১০টায় অনুষ্ঠিত হবে মহা-অভিষেক অনুষ্ঠান। বেলা ১২টায় থাকবে দ্বিতীয় পর্বের বলরাম-কথা।

দুপুর দেড়টায় ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে। এরপর দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে টানা প্রেমধন কীর্তন।

Manual6 Ad Code

বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে বিশেষ আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

সভায় সভাপতিত্ব করবেন, ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেট মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ।

একই সময়ে শ্রীশ্রী রাধা-মাধবকে ঝুলনে আরোহন করানোর মধ্য দিয়ে এবারের ঝুলনযাত্রা উৎসবের সমাপনী অনুষ্ঠিত হবে।

সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে মহা-আরতি। রাত ৯টা ৩০ মিনিটে থাকবে মণিপুরি রাসনৃত্য পরিবেশনা।

রাত ১২টায় অনুষ্ঠিত হবে লীলা-কীর্তন। এতে পরিবেশনা করবে বালাগঞ্জের শ্রীশ্রী রাধা-শ্যামসুন্দর সম্প্রদায়। সার্বিক লীলা-কীর্তন পরিবেশন করবেন রতিশ দাস।

ইসকন সিলেট মন্দিরের যোগাযোগ বিভাগের সহকারী পরিচালক সিদ্ধ মাধব দাস বলেন, “তিনটি বিশেষ আয়োজনকে ঘিরে এবার আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে।

সিলেটবাসী ও ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি আরও আনন্দময় ও সার্থক হবে বলে আশা করছি।”

Manual5 Ad Code

ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেট মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ বলেন, “ভগবানের মহিমা ও পারমার্থিক এই উৎসবের শেষদিনে সবাইকে সাদর আমন্ত্রণ জানাই।

সকলের অংশগ্রহণে উৎসবটি সুন্দর ও আনন্দময় হয়ে উঠবে।”

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৯২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31