শিরোনামঃ-
- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
- আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার বন্ধন সুদৃঢ় করেছে : সিসিক প্রশাসক
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- সিলেটে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বলরাম জয়ন্তী ও ঝুলনযাত্রার সমাপনী
- শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা
- জিডিএফ’র উদ্যোগে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সংবর্ধনা প্রদান
- জালালাবাদ গ্যাসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নবনিযুক্ত পরিচালকের বৈঠক
- দক্ষিণ সুরমাকে সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হোক : ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ
- বতর্মান প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামঅঞ্চলকে শহরের ন্যায় গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ পরিকল্পনা গ্রহণ করছেন: আবুল কাহের চৌধুরী শামীম
» সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
প্রকাশিত: ২৭. আগস্ট. ২০২৬ | বৃহস্পতিবার
সুস্থ দেহ ও সুস্থ মনই শিক্ষার্থীর সাফল্যের ভিত্তি : প্রফেসর ড. আব্দুর রব
নিউজ ডেস্কঃ
বিশিষ্ট ভূ-বিজ্ঞানী, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ও সানিহিল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব বলেছেন, জীবনে সফল হতে হলে একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও শিক্ষার্থীদের সম্পৃক্ত হতে হবে।

শিক্ষার মূল উদ্দেশ্য শুধু পরীক্ষায় ভালো ফল করা নয়; জ্ঞান, নৈতিকতা, দক্ষতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একজন মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলাই প্রকৃত শিক্ষার লক্ষ্য।
তাই শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সময়ের সঠিক ব্যবহার, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধের চর্চায় গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, খেলাধুলা শিক্ষারই একটি গুরুত্বপূর্ণ অংশ। মাঠে খেলতে গিয়ে একজন শিক্ষার্থী নিয়ম-শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত সহযোগিতা, পরাজয় মেনে নেওয়া এবং বিজয়ের আনন্দ ভাগ করে নেওয়ার শিক্ষা পায়।
সুস্থ দেহ ও সুস্থ মন ছাড়া শিক্ষাজীবনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা কঠিন। তাই পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
অভিভাবক ও শিক্ষকদেরও শুধু ফলাফলের দিকে না তাকিয়ে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের প্রতি গুরুত্ব দিতে হবে।
তিনি বৃহস্পতিবার (২৭ আগস্ট) সানিহিল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সানিহিল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিসেস শাহানা চৌধুরীর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক আশরাফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সানিহিল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির ভাইস চেয়ারম্যান খন্দকার সিপার আহমেদ, সদস্য এ কে এম বদরুল আমিন হারুন ও এহতেশামুল হক চৌধুরী।
এছাড়া অনুষ্ঠানে শিক্ষক-অভিভাবক সহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্রীড়া সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন বক্তারা।
এই সংবাদটি পড়া হয়েছে ৬ বার
সর্বশেষ খবর
- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
- আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার বন্ধন সুদৃঢ় করেছে : সিসিক প্রশাসক
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- সিলেটে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বলরাম জয়ন্তী ও ঝুলনযাত্রার সমাপনী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর