শিরোনামঃ-

» জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার কাউন্সিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১৯. অক্টোবর. ২০২৩ | বৃহস্পতিবার

Manual2 Ad Code

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে : মাওলানা শায়খ জিয়া উদ্দিন

ডেস্ক নিউজঃ

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে নগরীর দরগা গেইটস্থ শহিদ সুলেমান হলে কাউন্সিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের কাউন্সিল আহবায়ক মাওলানা মুশাহিদ দয়ামিরির সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা আব্দুল মালিক কাসেমী ও কাজী আমিন উদ্দীন এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন।

Manual8 Ad Code

প্রধান বক্তার বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা খলিলুর রহমান, মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল গফফার ছয়গরি, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান রাজাগঞী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা হাফিজ আব্দুল গফফার, মাওলানা মখতার হোসাইন, মাওলানা জামিন আহমদ, হাফিজ আব্দুস সালাম মাওলানা মঈন উদ্দিন প্রমুখ উজেলা প্রতিনিধিবৃন্দ।

Manual3 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন বলেন, হিংসা বিদ্বেষ ছেড়ে এখলাস ও লিল্লাহিয়্যাতের সাথে আল্লাহর জমিনে আল্লাহর নেজাম প্রতিস্টার সংগ্রামে ঝাপিয়ে পড়তে হবে। তিনি ইসরাইলী হানাদর বাহিনীর বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং মুসলিম উম্মাহকে মজলুম ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান।

তিনি বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতায় উদ্ভেগ প্রকাশ করে বলেন, এই অস্থিরতা থেকে উত্তরনের উদ্যোগ সরকারকেই গ্রহণ করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে মাওলানা নাজমুল হাসান কাসেমী বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষা করে সংগঠনের কাজে মননিবেশ করে সংগঠনকে সুদৃঢ় করতে হবে।

সভায় কাউন্সিলরগণের সর্বসম্মতিক্রমে মাওলানা মুফতি মুজিবুর রহমানকে সভাপতি ও মাওলানা আব্দুল মালিক কাসেমীকে সিনিয়র সভাপতি এবং মাওলানা মুশতাক আহমেদ চৌধুরীকে সাধারণ সম্পাদক ও হাফিজ মাওলানা আলী আহমদকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মাওলানা কাজী আমিনউদ্দীনকে সাংগঠনিক সম্পাদক করে আগামী ৩ বছরের জন্যে জেলা কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠান শেষে বিদায়ী সভাপতির আবেগ প্রবন বক্তব্য ও প্রধান বক্তার দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২২৬ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930