শিরোনামঃ-

» সিলেট মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ০৬. অক্টোবর. ২০২৩ | শুক্রবার


Manual7 Ad Code

আগামী ৩০ অক্টোবরের মধ্যে সরকার দলীয় নির্বাচনী ইশতিহারে ৭দফা দাবি বাস্তবায়ন করতে হবে : এড. মৃত্যুঞ্জয় ধর ভোলা

স্টাফ রিপোর্টারঃ

Manual7 Ad Code

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, আগামী ৩০ অক্টোবরের মধ্যে সরকার দলীয় নির্বাচনী ইশতেহারে ৭ দফা বাস্তবায়ন করতে হবে।

Manual4 Ad Code

তিনি আরো বলেন, কোন গণতান্ত্রিক দেশে নির্বাচনী ইশতেহারে বাস্তবায়নের জন্য আন্দোলন করতে হয় না। কিন্তু আমরা একাধিকবার গণআন্দোলন সহ বিভিন্ন আন্দোলন করেও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের স্বদিচ্ছার কোন উদ্যোগ পরিলক্ষিত হয়নি।

Manual5 Ad Code

তিনি শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্র ঘোষিত সারা দেশব্যাপী সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্ম সুচির অংশ হিসেবে সিলেট মহানগর শাখা ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ঐক্যপরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তি যোদ্ধা গোপিকা শ্যম পুরকায়স্থ, ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সহ সভাপতি ডিকন নিঝুম সাংমা, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল দেব, এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, রকি দেব প্রমুখ।

বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সুরমা পয়েন্ট সমাবেশে মিলিত হয়।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৮৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31